পূর্ব বর্ধমান , ১০ মে:- অবশেষে মন্ত্রিত্বের স্বাদ পেল মন্তেশ্বরবাসী। স্বাধীনতার পরবর্তী সময়ে মন্তেশ্বর বিধানসভার থেকে বিজয়ী কোন বিধায়ক এই প্রথম রাজ্য মন্ত্রীসভায় স্থান পেলেন। রবিবারই মন্ত্রিসভার তালিকায় মন্তেশরের বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরীর নাম দেখে উচ্ছ্বসিত হয়েছিল মন্তেশ্বর বিধানসভার তৃণমূল কংগ্রেস কর্মীরা। সোমবার সিদ্দিকুল্লা চৌধুরী মন্ত্রী হিসাবে শপথ গ্রহণের সাথে সাথেই মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মালডাঙ্গা কুসুম গ্রাম, মন্তেশ্বরের তৃণমূল কর্মীরা উচ্ছ্বাসে মেতে ওঠে। আবির খেলাও শুরু হয়। পথচলতি সাধারণ মানুষকে মিষ্টিমুখ করানো হয়। এই প্রথম মন্তেশ্বর বিধানসভার বিজয়ী প্রার্থীকে পশ্চিমবঙ্গ বিধানসভা মন্ত্রী পদ দেওয়ায় মন্তেশ্বর বাসীর পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানান মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আজিজুল হক। তিনি জানান এলাকাবাসীর দাবি, উপস্বাস্থ্য কেন্দ্র গুলির সার্বিক উন্নতির পাশাপাশি মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে গ্রামীণ হাসপাতালে উন্নতিকরণ, শিক্ষাক্ষেত্রে পরিকাঠামোগত উন্নতির সাথে সাথে সাতগেছিয়ায় রবীন্দ্র নজরুল কলেজ নিয়ে চিন্তাভাবনা, মন্তেশ্বরে দমকল কেন্দ্র স্থাপন, এলাকার যুবক-যুবতীদের স্বনির্ভর করে তোলা প্রভৃতি বিষয়গুলিতে নজর দেবেন মন্ত্রী।
Related Articles
বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতি রুখতে নজরদারির জন্য আধিকারিকদের নিয়োগের সিদ্ধান্ত রাজ্যের।
কলকাতা, ২১ মে:- একশ দিনের কাজ সহ বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতি রুখতে কেন্দ্রীয় ভাবে নজরদারির জন্য সচিব পর্যায়ের আধিকারিকদের নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী মোট ২১ জন সচিবকে এই দায়িত্ব বণ্টন করে দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির পাশাপাশি জেলায় জেলায় নির্মীয়মান তাদের নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি […]
উন্নয়নকে হাতিয়ার করেই লোকসভা নির্বাচনে ৪০০ আসন অতিক্রমের ভাবনা মোদির।
নদীয়া, ২ মার্চ:- তৃণমূল বাঙালিদের গরিব বানিয়ে রাখতে চায়। কেন্দ্র সরকারের প্রকল্প নিজের নামে চালাতে চাইছে তৃণমূল। এখানে পুলিশ নয়, দুষ্কৃতীরা সিদ্ধান্ত নেয় প্রশাসন কিভাবে চলবে। শনিবার নদীয়ার কৃষ্ণনগরে প্রকাশ্য জনসভায় এসে বললেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কৃষ্ণনগর গভমেন্ট কলেজের মাঠে প্রথমে অল্প সময়ের জন্য প্রশাসনিক বৈঠক করেন তিনি। এরপরই সেখান থেকে জনসভায় কর্মীদের উদ্দেশ্যে […]
আরজি করের ঘটনার প্রতিবাদে বেশ কয়েকটি স্কুলের প্রাক্তনীদের মিছিল হাওড়ায়।
হাওড়া, ২৫ আগস্ট:- রবিবার বিকেলে হাওড়ার বেশ কয়েকটি স্কুলের প্রাক্তনীরা আরজি করের ঘটনার প্রতিবাদে এক মিছিলের ডাক দেন। এদিন বিকেল ৪টেয় শুরু হয় ওই প্রতিবাদ মিছিল। স্লোগান ওঠে “উই ওয়ান্ট জাস্টিস”। হাওড়ার তারাসুন্দরী বালিকা বিদ্যাভবন, হাওড়া জিলা স্কুল, হাওড়া যোগেশ চন্দ্র গার্লস স্কুল, ব্যাঁটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়, হাওড়া বিবেকানন্দ ইন্সটিটিউশন ও শ্রী রামকৃষ্ণ শিক্ষালয়ের প্রাক্তন […]











