কলকাতা , ১০ মে:- রাজ্যে পুরোদস্তুর লকডাউন জারি না হলেও যতদূর সম্ভব কঠোরভাবে বিধি নিষেধ জারি করার পক্ষে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যতদূর সম্ভব সংযতভাবে উৎসব ও আচার-আচরণ পালন করে সে ব্যাপারে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।নবান্ন সভাঘরে কোভিড পরিস্থিতিতে নিয়ে আজ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মমতা। সেখানেও তিনি কলকাতার পুলিশ কমিশনার ও রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দেন সমস্ত মসজিদ কমিটিকে অনুরোধ করা হবে যাতে ছোট করে ইদের প্রার্থনা হয়। মুখ্যমন্ত্রী বলেন, ‘আনন্দ করতে গিয়ে অসুখ যেন না হয়। কারণ অক্সিজেন, ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। যতটা সম্ভব জোগাড় করা হচ্ছে।’ গত বারের মতো এবারও রেড রোডে নামাজ হবে না বলে সরকারকে জানিয়েছে কমিটি। মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তের জন্য রেড রোডের নামাজ কমিটিকে ধন্যবাদ জানান।
Related Articles
মাস্কহীন ক্রেতাদের পণ্য বিক্রিতে নিষেধাজ্ঞা হুগলি জেলা প্রশাসনের।
সুদীপ দাস, ২৫ অক্টোবর:- টানা দু’দিন রাজ্যে কোভিড সংক্রমনের সংখ্যা ন’শোর ঘর অতিক্রম করেছে। এই মুহুর্তে সকলকে কোভিড বিধি মানাতে উদ্যোগী হয়েছে পুলিশ-প্রশাসন। সোমবার চুঁচুড়া-মগরা ব্লকের বেশকিছু ব্যাবসায়ী সমিতিগুলিকে নিয়ে জরুরি বৈঠক করেন সদর মহকুমা শাসক সৈকত গাঙ্গুলি। এদিন চুঁচুড়ায় সদর মহকুমা শাসকের সভাকক্ষে এই আলোচনা সভা হয়। এবিষয়ে সদর মহকুমা শাসক কিছু বলতে না […]
ষষ্ঠ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বিনিয়োগ প্রস্তাবের মোট অঙ্ক ৩ লক্ষ ৪২ হাজার ৩৭৫ কোটি টাকা।
কলকাতা, ২৩ এপ্রিল:- বিগত ৫টি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনকে ছাপিয়ে এবারের সম্মেলনে সর্বাধিক বিনিয়োগ প্রস্তাব পেয়েছে রাজ্য সরকার। ষষ্ঠ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বিনিয়োগ প্রস্তাবের মোট অঙ্ক ৩ লক্ষ ৪২ হাজার ৩৭৫ কোটি টাকা। এই সব প্রস্তাবের যাতে দ্রুত ও যথার্থ বাস্তবায়ন ঘটে তার জন্য এবার কোমর বেঁধে নেমে পড়েছে রাজ্য সরকার। যার মূল কেন্দ্রে রয়েছে রাজ্যের […]
রক্তদান শিবির ঘিরে ‘গোষ্ঠীকোন্দল’ শাসক শিবিরে, প্রকাশ্যে বিবৃতি মনোজের।
হাওড়া, ২১ আগস্ট:- রক্তদান শিবির ঘিরে হাওড়ার শিবপুরে শাসক শিবিরের ‘গোষ্ঠীকোন্দল’ প্রকাশ্যে চলে এলো। রবিবার হাওড়ার ধাড়সা এলাকায় ওই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। ওই কর্মসূচিকে বেআইনি ও দলবিরোধী বলে দাবি করে বিবৃতি দেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ প্রতিমন্ত্রী তথা শিবপুর কেন্দ্রের বিধায়ক মনোজ তিওয়ারি। রবিবারের ওই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ […]









