কলকাতা , ৭ মে:- করোনা সংক্রমণ এর দ্বিতীয় ঢেউ ধীরে ধীরে গ্রামীণ এলাকায় ছড়িয়ে পড়ছে। তাই রাজ্য সরকার সব জেলার ব্লক, গ্রামীণ এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বাধ্যতামূলকভাবে কোভিড শয্যা বরাদ্দ রাখার সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্য দপ্তর এই সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শহরের মত সব জেলার ব্লক, গ্রামীণ ও প্রাথমিক স্বাস্থ্যকেন্ড্রে আইসোলেশন ওয়ার্ড তৈরি করতে হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের এই নির্দেশিকা সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দের কাছে পাঠানো হয়েছে বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে। এই ধরনের সব হাসপাতালেই পাঁচটা থেকে দশটা শয্যা মৃদু উপসর্গ যুক্ত রোগীদের জন্য বরাদ্দ করতে হবে বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি রাখতে হবে এম্বুলেন্স এবং অক্সিজেনের ব্যবস্থাও। স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার অজয় চক্রবর্তী জানিয়েছেন বাড়ির কাছের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যেন রোগের চিকিৎসা করা সম্ভব হয় সেজন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
Related Articles
অবশেষে মৃত ৩ হাঁসের ময়নাতদন্ত।
হুগলি, ২৪ জানুয়ারি:- হুগলি জেলা পরিষদের প্রাণিসম্পদ ও মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তীর উদ্যোগেই ইতি বিশ্বাসের মৃত তিনটি হাসের ময়নাতদন্ত হলো। চুঁচুড়ার সিংহি বাগানের বাসিন্দা ইতি বিশ্বাস বাড়িতে দশটি হাঁস পুষে ছিলেন। গত শনিবার তার বাড়িতে বিষ মেখানো কিছু খাবার কেউ বা কারা ফেলে রেখেছিলেন। পরে সেই খাবার তিনটি হাঁস খেয়ে নেয়। রবিবার সেই তিনটি […]
করোনা মোকাবিলায় প্রশাসনকে আরও উদ্যোগী হওয়ার দাবি জানাল হাওড়া সদর বিজেপির।
হাওড়া ,১৯ মার্চ :- করোনা মোকাবিলায় হাওড়া জেলা প্রশাসনকে আরও সজাগ দৃষ্টি দেওয়ার দাবি জানাল বিজেপি। বৃহস্পতিবার দুপুরে হাওড়া জেলা সদর বিজেপির তরফ থেকে জেলাশাসকের কাছে ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়। জেলাশাসকের হয়ে সেই ডেপুটেশন গ্রহণ করেন হাওড়ার সদর মহকুমা শাসক তরুণ ভট্টাচার্য। দলের সদর সভাপতি সুরজিৎ সাহার নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল সদর মহকুমা […]
আর টি পিসি আর টেষ্টের খরচ আরও কমিয়ে দিল বিমান বন্দর কতৃপক্ষ।
কলকাতা, ৯ ডিসেম্বর:- বিমান বন্দর কতৃপক্ষ ৮ই ডিসেম্বর ২০২১ থেকে আর টি পিসি আর টেষ্টের খরচ আরও কমিয়ে দিল। এখন থেকে আর টি পিসিআর এর জন্য ৭০০ টাকার বদলে ৬০০ টাকা দিতে হবে আর রাপিড আরটিপিসিআর এর জন্য ৩৬০০ র বদলে ২৯০০ টাকা লাগবে। ঝুঁকিপূর্ণ দেশগুলি থেকে আসা সব যাত্রীর টেষ্ট করানো বাধ্যতামূলক। অন্য দেশ […]








