সুদীপ দাস , ৬ মে:- ভোট পরবর্তী হিংসা অব্যাহত। বিজেপির পার্টি অফিস ভাঙচুর। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে পান্ডুয়া থানার অন্তর্গত হাসপাতাল মোড়ের কাছে। সেখানেই রয়েছে পান্ডুয়া মন্ডল পার্টি অফিস। বৃহস্পতিবার সকালে সেই পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা বলে অভিযোগ। অভিযোগ পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সঞ্জয় ঘোষের নেতৃত্বে চলে ভাঙচুর। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। যদিও ভাঙচুরের ঘটনা অস্বীকার করেছে তৃণমূল।
Related Articles
আগামীকালও অনিশ্চিত বেসরকারি বাস চলাচল , যাত্রীদের চাহিদা মেটাতে কাল বড়ো চ্যালেঞ্জ পরিবহন কর্তাদের।
কলকাতা , ১ জুলাই:- ডিজেলের মূল্য ও ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চালানো এই দুয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যের রাষ্ট্রিয় পরিবহণ সংস্থাগুলি আগামীকাল থেকে রাস্তায় বাসের সংখ্যা বৃদ্ধি করতে চলেছে। করোনা সংক্রমণ নিয়ে রাজ্য সরকারের নতুন বিধি নিষেধের দ্বিতীয় দিনে আগামীকাল সমস্ত সরকারি-বেসরকারি অফিস খোলা থাকায় কিভাবে যাত্রীদের চাহিদা মেটানো যাবে পরিবহণ কর্তাদের কাছে সেটাই […]
কাঁচা পাটের অবৈধ মজুতদারি রুখতে কঠোর প্রশাসন।
কলকাতা, ২৭ নভেম্বর:- কাঁচা পাটের অবৈধ মজুতদারি রুখতে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কঠোর হাতে হাল ধরেছে প্রশাসন। অবৈধ মজুতদারদের খুঁজে বের করতে জোর তল্লাশি শুরু হয়েছে। যে সমস্ত পাট ব্যবসায়ীরা এখনও সরকারের কাছে নাম নথিভুক্ত করেননি তাঁদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন সূত্রের খবর, মজুতদারির কারণে তৈরি চটশিল্পের সঙ্কট দূর করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে […]
এবার ডেঙ্গুর বলি হাওড়ার যুবক, হেলদোল নেই পুরনিগমের।
হাওড়া, ৩১ অক্টোবর:- নীতু সিংয়ের পর অতীশ সিং। মাত্র ৫ দিনের ব্যবধানে ডেঙ্গুতে ফের মৃত্যুর ঘটনা ঘটলো হাওড়ায়। গোলাবাড়ি থানা এলাকার একটি বেসরকারি হাসপাতালে গত বৃহস্পতিবার মৃত্যু হয় নীতুর। এবার ঘটনা ২৯নং ওয়ার্ডের রামেশ্বর মালিয়া লেনে। অতীশ কুমার সিং (২৭) জ্বর নিয়ে ভর্তি ছিলেন হাওড়ার এক বেসরকারি হাসপাতালে। মঙ্গলবার ভোরে সেখানেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়রা […]








