হুগলি , ৪ মে:- সিঙ্গুরে প্রথমবার বেচারাম মান্না নির্বাচনে জয়লাভ করায় আজ সকালে সিঙ্গুরের বৃহন্নলা সম্প্রদায়ের তরফে ফুল মালা দিয়ে বরণ করল রতনপুর গ্রামের বাড়িতে বিধায়ক বেচারাম মান্না কে। সঙ্গে তার স্ত্রী হরিপালের বিধায়ক ডা: করবী মান্না কে সবুজ আবির মাখিয়ে এদিন বরণ করে নেয় বৃহন্নলারা। সিঙ্গুর বিধানসভা কেন্দ্র থেকে চার বারের তৃনমূল কংগ্রেসের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য সম্প্রতি বিজেপি প্রার্থী হয়ে সিঙ্গুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদন্দীতা করেন। তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বেচারাম মান্না জয়লাভ করে সিঙ্গুর বিধানসভা কেন্দ্র থেকে। পাশাপাশি তার স্ত্রী হরিপাল বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে জয়লাভ করেছেন। তাই খুশির বার্তা নিয়ে স্বামী-স্ত্রী কে বরণ করে নেয় সিঙ্গুরের বৃহন্নলা সম্প্রদায়।
Related Articles
পার্লামেন্ট চলাকালীনই সর্বদলীয় বৈঠক ডাকা উচিত ছিল প্রধানমন্ত্রীর – কল্যাণ বন্দোপাধ্যায়।
তরুণ মুখোপাধ্যায়,৬ এপ্রিল:- করোনা ভাইরাস নিয়ে সর্বদল বৈঠক যখন পার্লামেন্ট চলছিল সেই সময় ডাকা উচিত ছিল। কিন্তু তখন তিনি তা করেননি আজ শ্রীরামপুরে স্থানীয় অ্যাম্বুলেন্স ড্রাইভারদের করোনা প্রতিরোধক পোশাক তাদের হাতে তুলে দিতে এসে এই অভিযোগ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। তিনি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে নিজের চালেই চলেন । ইভেন্ট ম্যানেজমেন্টের ভেরিগুড ম্যানেজার […]
বিজেপির বিরোধিতার মধ্যেই সার্চ কমিটির সংশোধনী বিল বিধানসভায় গৃহীত।
কলকাতা, ৪ আগস্ট:- বিরোধী বিজেপির প্রবল বিরোধিতার মধ্যেই কলকাতা সহ রাজ্যের ৩১ টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য বাছাইয়ে সার্চ কমিটি গঠন সংক্রান্ত বিধি পরিবর্তনের সংশোধনী বিল আজ রাজ্য বিধানসভায় গৃহীত হয়েছে। অর্ডিন্যান্স আকারে এটি আগেই পাশ জারি হয়েছিল। এবার সেই অর্ডিন্যান্সকে আইনি স্বীকৃতি দিতে রাজ্য বিধানসভায় এই বিল আনা হয়। সংশোধনীতে বলা হয়েছে, আচার্য তথা রাজ্যপালের […]
করোনা যোদ্ধাদের নামাঙ্কিত জার্সিতে মাঠে নামবেন ইংরেজ ক্রিকেটাররা ।
স্পোর্টস ডেস্ক , ২৪ জুন:- আগামী মাসের ৮ জুলাই থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ। আর এই সিরিজে অভিনব একটি উদ্যোগ নিয়েছে আয়োজক দেশ ইংল্যান্ড। সিরিজে মারণঘাতী করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা স্বাস্থ্যকর্মীদের নাম সম্বলিত জার্সি পড়ে মাঠে নামবে জো রুটের দল। মূলত শিক্ষক, চিকিৎসক, নার্স, খাদ্য সরবরাহকারী, সমাজকর্মীসহ […]







