ব্যারাকপুর , ২৪ এপ্রিল:- নৈহাটির অভিযাত্রী ক্লাব সংলগ্ন সাহা পাড়ায় রাতভর বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে বিজেপি প্রার্থী ফাল্গুনী পাত্রের নেতৃত্বে শনিবার সকাল পৌনে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত নৈহাটি থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন বিজেপির। বিক্ষোভ চলাকালীন নৈহাটি থানায় আসেন সাংসদ অর্জুন সিং। তার অভিযোগ,নাটকবাজ এলাকার বিধায়কের নির্দেশে তৃণমূলের গুন্ডা বাহিনী তান্ডব চালিয়েছে। উল্টে পুলিশ ১৬-১৭ জন দলীয় কর্মীকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নির্শতে মুক্তি না দিলে লাগাতার আন্দোলন চালিয়ে যাবার হুমকি দিলেন বিজেপি প্রার্থী ফাগুনী পাত্র।
Related Articles
আইপিএল এর কাউন্টডাউন শুরু আরসিবির।
স্পোর্টস ডেস্ক , ১০ আগস্ট:- রবিবার ফ্যানেদের উদ্দেশে রয়্যাল চ্যালেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে একটি টুইট করা হয়। যে টুইটে ফ্যানেদের জন্য কাউনডাউন শুরু করে দিল ফ্র্যাঞ্চাইজি। আরসিবি অধিনায়ক বিরাট কোহলির উচ্ছ্বাস প্রকাশের ছবি পোস্ট করে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে লেখা হয়েছে, ‘কাউন্টডাউন শুরু, অপেক্ষার ৪১ দিন। তারপরই শুরু আইপিএল’। একই দিনে বিরাট আবার আইপিএলে আরসিবি জার্সিতে […]
হাওড়ায় রামনবমীর শোভাযাত্রায় তৃণমূল-বিজেপির দুই প্রার্থী।
হাওড়া, ১৭ এপ্রিল:- আজ রামনবমীর শোভাযাত্রার আয়োজন করা হয়েছে তৃণমূলের উদ্যোগেও। বেলুড়ের হনুমান মন্দির মহাবীর চক থেকে আজ শোভাযাত্রা হচ্ছে বজরংবলী মন্দির গভ: কোয়ার্টার পর্যন্ত। সেখানে প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ মন্ত্রী অরূপ রায়, বিধায়ক ডা: রাণা চট্টোপাধ্যায়, কৈলাশ মিশ্র প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। পাশাপাশি রামনবমীর শোভাযাত্রায় অংশ নেয় বিজেপি কর্মীরাও। আজ সকালে হাওড়ার রামরাজাতলার ওই […]
ঠাকুরের কথাতেই রবি-প্রণাম অন লাইনেই।
সুদীপ দাস,,৮ মে:- চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে ! অন্তরে আজ দেখব, আলোক নাহি রে ! এবছর বিশ্বকবির জন্মদিবসের অনুষ্ঠানেও থাবা বসিয়েছে করোনা। লকডাউনের জেরে ২৫শে বৈশাখের সরকারি-বেসরকারী সমস্ত অনুষ্ঠান বাতিল হয়েছে। সেকথা মাথায় রেখেই এবারে রবি ঠাকুরের জন্মদিবস অন্যভাবে পালিত হবে অনলাইনে। সারাদিন ধরে সোশ্যাল মিডিয়ায় রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্যে মেতে থাকবে কবি অনুরাগীরা। সৌজন্যে […]









