হুগলি , ২৪ এপ্রিল:- আরামবাগ হসপিটালের ভেতরে অনশনে বসলেন করোনার কর্মরত কর্মীরা। ওই কর্মীদের বক্তব্য আমরা যে এক বছর ধরে করোনা রোগীদের দেখভাল করে এসেছি এখন আমাদেরকেই বহিষ্কার করা হচ্ছে। এ বিষয়ে কেউ পদক্ষেপ নিচ্ছে না। এক বছর ধরে করোনা মহামারী বেড়েছিল সেই সময় আমরা এই ২২ জন কর্মী জোটবদ্ধ হয়ে কাজ করেছিলাম। আর সেই সময় বাড়ির লোক পরিবার-পরিজন কেউ আমাদের সাথে মিশতো না। আর এখন যদি আমাদেরকে বহিষ্কার করে দেওয়া হয় তাহলে আমরা কোথায় যাব। তার জন্য তাদের যেন করোনার রোগী দেখভালের কাজ দেওয়া হয় সেই কাজ যেন স্থায়ী হয়ে থাকে। এই নিয়ে তাদের অনশন চলছে আরামবাগ হসপিটালে।
Related Articles
কোভিড বিধি মেনে পুজো হচ্ছে কিনা সরোজমিন করলেন পুলিশের পদস্থ কর্তারা।
হাওড়া, ১৪ অক্টোবর:- কোভিড বিধি মেনে পুজো হচ্ছে কিনা তা সরোজমিন করলেন পুলিশের পদস্থ আধিকারিকরা। মঙ্গলবার বিকেলে হাওড়ার বিভিন্ন থানা এলাকার পুজো প্যান্ডেলগুলি এরা পরিদর্শন করেন। কথা বলেন পুজো উদ্যোক্তাদের সঙ্গে। এ বিষয়ে হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ প্রভীন প্রকাশ বলেন, লিলুয়া, গোলাবাড়ি, মালিপাঁচঘড়া, বালি প্রভৃতি থানা এলাকার একাধিক মন্ডপগুলি পরিদর্শন করা হয়েছে। মূলতঃ কোভিড […]
প্রশাসনের প্রতিশ্রুতিই সার, বেহাল নিকাশির প্রতিবাদে বেনারস রোডে অবরোধ স্থানীয় বাসিন্দাদের।
হাওড়া, ৬ জুন:- বেহাল নিকাশি ব্যবস্থার সমাধান চেয়ে হাওড়ার একসরায় বেনারস রোড অবরোধ করে সোমবার সকালে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষ। দীর্ঘদিন ধরেই এলাকার বেহাল নিকাশির সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন এলাকার মানুষ। প্রতি বছরেই বর্ষায় অবস্থা ভয়াবহ আকার ধারণ করে ওই এলাকায়। এবার আসন্ন বর্ষায় চরম সমস্যার আশঙ্কায় সোমবার ২ ঘন্টারও বেশি সময় ধরে রাস্তা অবরোধ […]
কলকাতার পর এবার হাওড়াতেও রাজীবের নামে ব্যানার পোস্টার।
হাওড়া, ৭ ডিসেম্বর:- শহর কলকাতার পর তৃণমূল নেতা তথা রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার ও ব্যানার পড়ল হাওড়াতেও। যা নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। এর আগে “আমরা দাদার অনুগামী” তরফে শুভেন্দু অধিকারীর নামেও ব্যানার ফ্লেক্স দেখা গিয়েছিল হাওড়ার বিভিন্ন এলাকায়। এবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামেও ফ্লেক্স দেখা গেল হাওড়ায়। হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, কোনা এক্সপ্রেসওয়ে, […]









