হুগলি , ২৩ এপ্রিল:- স্বাস্থ্যসাথী কার্ড ফিরিয়ে দেয়ার অভিযোগ উঠল আরামবাগে বেসরকারি নার্সিংহোমে বিরুদ্ধে। আরামবাগ মহকুমা শাসকের কাছে দ্বারস্থ পরিবার। পরিবার সূত্রে জানা গেছে আরমবাগের জয়রামপুরের বাসিন্দা নিরাপদ মালিক নাম ওই অসুস্থ ব্যক্তির।বুধবার রাতে নিরাপদ বাবুর হঠাৎই বেনস্টক হয়, তারপরই পরিবারের লোকজন একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন।বেসরকারি নার্সিংহোম স্বাস্থ্যসাথী কার্ড দেখাতে ফিরিয়ে দিয়ে বলে এই কার্ডে কোন চিকিৎসা হবেনা। সঙ্গে সঙ্গে তখনই পরিবারের লোকজন সমস্যায় পড়ে এবং বৃহস্পতিবার আরামবাগ মহকুমা শাসকের কাছে দ্বারস্থ হন। নার্সিংহোমের সাথে যোগাযোগ করলে পুরো বিষয়টি নিয়ে খতিয়ে দেখছেন বলে জানান। যদিও ঘটনায় মহকুমা শাসকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Related Articles
রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত মাথাভাঙ্গা, তৃণমূলের বাড়ি ও দোকান ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
কোচবিহার,৮ ডিসেম্বর:- বেশ কয়েকদিন থেকে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত মাথাভাঙ্গা। শনিবার মাথাভাঙা ১ নং ব্লকের কেদার হাট গ্রাম পঞ্চায়েত এলাকার কেদারহাট বাজারে রাজনৈতিক উত্তেজনা ছড়ানোর অভিযোগ ওঠে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে। একে অপরের বিরুদ্ধে দোষারোপ করছে। কিন্তু সেই উত্তেজনা থামতে না থামতেই শনিবার গভীর রাতে তৃণমূল কংগ্রেসের কিছু নেতাকর্মীর মোট ৫টি বাড়ি ও ২টি দোকান […]
আয়ুর্বেদ বিশেষজ্ঞ মধুসূদন গুপ্তকে নিয়ে আরও একটি তথ্যচিত্র বানিয়ে ফেললো খুদে অভিজ্ঞান।
সুদীপ দাস, ১১ ডিসেম্বর:- একের পর এক বাজিমাত। বিজ্ঞান নিয়ে কেবল পড়াশোনাই নয়, হাতে কলমে বিজ্ঞানকে প্রয়োগ করে নিজের দক্ষতায় কিশোর পর্যায়ের চৌকাঠে দাঁড়িয়ে নতুন জিনিসকে নতুন করে জনসমক্ষে তুলে ধরার নিরন্তর প্রচেষ্টা। বছর তেরোতে কৈশোরের লক্ষ্মণ রেখায় দাঁড়িয়েই আবারও তাক লাগালো চুঁচুড়ার বাসিন্দা তথা হুগলি কলেজিয়েট স্কুলের নবম শ্রেণির ছাত্র অভিজ্ঞান কিশোর দাস। ছোট […]
কেন্দ্রীয় আবাস যোজনার কাজ খতিয়ে দেখতে রাজ্যে আসছে প্রতিনিধি দল।
কলকাতা, ১৬ জানুয়ারি:- একশো দিনের প্রকল্প এবং আবাস যোজনার কাজ সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।সাফল্যের নিরিখে এই দুই প্রকল্পের ক্ষেত্রেই শীর্ষে রয়েছে বাংলা। মিলেছে কেন্দ্রের স্বীকৃতিও। এবার ফের একবার রাজ্যে ওই দুই প্রকল্পের সাফল্য খতিয়ে দেখতে দল পাঠাচ্ছে কেন্দ্র। সোমবারই সেই প্রতিনিধি দল আসছে রাজ্যে। ৮টি দলে ভাগ হয়ে তাঁরা ১৬টি জেলা […]








