কলকাতা , ১৮ এপ্রিল:- রাজ্যজুড়ে যেভাবে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে, তা নিয়ন্ত্রণে এবং কোভিড পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার ২১ জন প্রবীণ আধিকারিককে বিভিন্ন জেলার নোডাল অফিসারের দায়িত্ব দিয়েছে।রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব এইচ কে দ্বিবেদী, কলকাতা পুরসভার নোডাল অফিসারের দায়িত্বে এলেন। একই সঙ্গে হাওড়া জেলার দায়িত্বেও থাকছেন তিনি। প্রতি জেলায় দায়িত্বে একজন করে আইএএস পদমর্যাদার বরিষ্ঠ আধিকারিক রয়েছেন। দার্জিলিং এবং কালিম্পং এই দুইজেলার দায়িত্ব দেওয়া হয়েছে সুরেন্দ্র গুপ্তা কে। এদের প্রত্যেককে অবিলম্বে সংশ্লিষ্ট জেলায় গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করার পাশাপাশি কোভিড গাইডলাইন কার্যকর করার ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে সঠিকভাবে পরিচালনা করা এবং টাস্কফোর্সের কাছে নিয়মিত রিপোর্ট পাঠাতে বলা হয়েছে।
Related Articles
পাণ্ডুয়ায় লকেটের গাড়ি ঘিরে বিক্ষোভ।
সুদীপ দাস, ১০ জুন:- গত ৭তারিখ পান্ডুয়া গ্রামীন হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক নিগ্রহের ঘটনা ঘটে। চিকিৎসক শিব শঙ্কর চক্রবর্তীকে বেধরক মারধর করা হয়। এই ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবীতে ৮ তারিখ কর্মবিরতি পালন করে পান্ডুয়া হাসপাতালের সমস্ত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা। ঘটনায় বুধবারই সেখ আলি মহম্মদ এবং সেখ ইরসাদকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার এই […]
হাসপাতাল চত্বরেই জঞ্জালের স্তুপ, জমা জলে ঘুরছে মশার লার্ভা।
হাওড়া, ২৪ আগস্ট:- ডেঙ্গু মোকাবিলায় সর্বত্র প্রচার, অথচ হাসপাতাল চত্বরেই জঞ্জালের স্তুপ, জমা জলে ঘুরছে মশার লার্ভা। এই চিত্র হাওড়ার ঘুসুড়ির এক হাসপাতালে। হাসপাতাল চত্বর জুড়ে ডেঙ্গু সচেতনতা নিয়ে প্রচার থাকলেও বাস্তবে এর ঠিক উল্টো ছবি দেখা গেল ঘুসুড়ির এই হাসপাতালে। অভিযোগ, হাসপাতালের চারদিকে জঞ্জল, জমা জল। সেই জমা জলের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে মশার লার্ভা। […]
কোচবিহারে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য।
কোচবিহার , ১০ এপ্রিল:-ফের কোচবিহারে চাঞ্চল্যকর ঘটনায় উত্তেজনা ছড়াল। পাতলাখাওয়ায় এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে কোচবিহার উত্তর বিধানসভা পাতলাখাওয়ার ৩/২ নং বুথে।স্থানীয় সূত্রে জানা গেছে, এই বিজেপি কর্মীর নাম অমল দাস। তিনি ওই এলাকারই বাসিন্দা। সকাল থেকে ঘটে যাওয়া একের পর এক ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে গোটা কোচবিহার জেলায়। Post Views: 331







