ব্যারাকপুরঃ, ১৭ এপ্রিল:- কামারহাটি বিধানসভা কেন্দ্রের নওদাপাড়া শ্রীপতি বিদ্যানিকেতন স্কুলের ১০৭ নম্বর বুথের বিজেপির পোলিং এজেন্ট অভিজিৎ সামন্তের (পল্টু) (বয়স ৪৩) অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর। এদিন ওই পোলিং এজেন্ট বুথের মধ্যেই ভোট চলাকালীন অসুস্থ বোধ করে সঙ্গা হারান। পরবর্তীকালে তাকে কামারহাটির সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে মৃত পোলিং এজেন্টের বন্ধু রিন্টু দে বলেন,পল্টুদার মৃত্যু খুবই দুঃখজনক ঘটনা। যদিও তার দাবি ওই পোলিং এজেন্ট কোন সক্রিয় রাজনীতি করত না। ড্যামি এজেন্ট হিসেবে ১০৭ নম্বর বুথে কাজ করছিল। তবে সম্প্রতি উনি একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন। যদিও নির্বাচন কমিশন সূত্রে ওই পোলিং এজেন্টের মৃত্যুর খবর স্বীকার করা হলেও। কি কারনে মৃত্যু তা এখনও জানানো হয়নি।
Related Articles
বিজেপি-তৃণমূলের ভোটে জিতেই শ্রীরামপুরে লাল আবির ওড়াবে সিপিএম- দীপ্সিতা।
হুগলি, ১৫ মার্চ:- শ্রীরামপুরে বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী দীপ্সিতা ধরকে নিয়ে মিছিল জেলা বাম নেতৃত্বের।শ্রীরামপুর কুমিরজলা রোড সিপিআইএম জেলা কার্যালয় থেকে শুরু হয় মিছিল লেনিন সরনী জিটি রোড,শ্রীরামপুর পুরসভার সামনে দিয়ে গিয়ে আর এম এস ময়দানে শেষ হবে মিছিল। মিছিলে প্রার্থীর সঙ্গে রয়েছেন সিপিআইএম হুগলি জেলা সম্পাদক দেবব্রত ঘোষ সহ জেলা নেতৃত্ব। দীপ্সিতা বলেন,এবার রামের […]
পথ দূর্ঘটনায় মৃত্যু বলাগড় পঞ্চায়েত সমিতির সদস্য তৃনমূল নেতা তরুন সেনের।
হুগলি, ১૧ মার্চ:- পথ দূর্ঘটনায় মৃত্যু হল বলাগড় পঞ্চায়েত সমিতির সদস্য তৃনমূল নেতা তরুন সেনের(৫৫)। অটোতে বলাগড় থেকে জিরাট ফিরছিলেন। এসটিকেকে রোডে পুনুই মোরের কাছে একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অটোর। অটোতে তার স্ত্রী কাকলি সেনও ছিলেন।দু জনেই গুরুতর জখম হন।অটো চালক আহত হন। তাদের উদ্ধার করে জিরাটে আহম্মদপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। […]
হাওড়ার পুজো কার্নিভালে অংশ নেবে ১৭টি পুজো কমিটি।
হাওড়া, ৬ অক্টোবর:- শুক্রবার পুজোর কার্নিভাল হবে হাওড়ায়। হাওড়ার এই পুজো কার্নিভালে অংশ নেবে ১৭টি পুজো কমিটি। ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে চূড়ান্ত প্রস্তুতি। কার্নিভালের আগে ফোরশোর রোড, রামকৃষ্ণপুর ঘাটে শেষ মুহুর্তের পরিস্থিতি বৃহস্পতিবার খতিয়ে দেখলেন পুরনিগমের উপ প্রশাসক। দুর্গাপুজোকে ইউনেস্কো’র আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে শারদোৎসবকে স্মরণীয় করে রাখতে জেলার সেরা দুর্গা প্রতিমাগুলির বিসর্জন […]









