হাওড়া, ১৫ এপ্রিল:- কাকিমাকে খুন করে পলাতক ভাইপো। বুধবার রাতে হাওড়ার নাজিরগঞ্জের ঘটনায় চাঞ্চল্য। ভাইপোর হাতে খুন হন কাকিমা। কাকিমাকে খুন করে ফেরার ভাইপো। বুধবার রাতে ওই ঘটনা ঘটে নাজিরগঞ্জের নিমতলা পাঁচপাড়ায়। কাকিমা সুজাতা দাসকে(৩৫) খুন করে বাড়ি থেকে পালিয়ে যায় ভাইপো ভাস্কর দাস। পরিবার সূত্রে জানা গেছে, ভাস্করের মা ছোটোবেলায় মারা যান। তারপর থেকেই তাকে কোলেপিঠে করে মানুষ করেছিলেন কাকিমাই। গত কিছুদিন ধরেই কাকিমা সুজাতা দাসের সাথে ঝগড়া চলছিল ভাস্করের। কাকিমার জন্যেই তার জীবন নষ্ট হয়ে গেছে বারে বারে এই অভিযোগ করতেন ভাস্কর। এদিন সন্ধ্যায় কাকিমাকে মেরে সে বাড়ি থেকে চলে যায়। পেশায় মুদিখানা দোকানদার ভাস্করের কাকা বাপি দাস খবর পেয়ে স্ত্রীকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কাকা বাপি দাস জানান, কাকিমাই ছোট থেকে ওকে মানুষ করেছে। তার আজ এই পরিণতি।
Related Articles
ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের আগে তল্লাশি শুরু হাওড়ায়।
হাওড়া, ২৯ সেপ্টেম্বর:- বৃহস্পতিবার ৩০ সেপ্টেম্বর কলকাতার ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের জন্য হাওড়া স্টেশন, হাওড়া বাসস্ট্যান্ড সংলগ্ন সব হোটেল, গেস্ট হাউসগুলোতেও পুলিশ তল্লাশি ও নজরদারি শুরু করেছে। মঙ্গলবার থেকেই চলছে নজরদারি। কোনও বহিরাগত বা কোনও দুষ্কৃতীরা যেন কেউ সেখানে জমায়েত না হতে পারে। মঙ্গলবার রাতে, বুধবার সকালে এবং সন্ধ্যেয় এই বিশেষ তল্লাশি চালায় হাওড়া সিটি পুলিশ […]
হটস্পট হাওড়ায় লকডাউন ভাঙলেই পুলিশের কড়া দাওয়াই । রাস্তায় কান ধরে ওঠবোস করানো হচ্ছে।
হাওড়া, ১২ ফেব্রুয়ারি:- হটস্পট হাওড়ায় লকডাউন ভাঙলেই পুলিশের কড়া দাওয়াই। আইন ভঙ্গকারীদের কপালে জুটছে শাস্তি। রাস্তায় কান ধরে ওঠবোস করানো হচ্ছে। ইতিমধ্যেই হাওড়ায় বেশ কিছু এলাকা ‘হটস্পট’ চিহ্নিত করে চলছে সম্পূর্ণ লকডাউন। শুরু হয়েছে পুলিশের নজরদারি। নিয়ম ভাঙলেই সেখানে কড়া দাওয়াই দিতে দেখা যাচ্ছে পুলিশকে। কারণ না দেখাতে পারলেই রাস্তায় কান ধরে ওঠবোস করিয়ে […]
রাজ্য ও রাজ্যপালের সংঘাতের আবহে আগামী সোমবার বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৫ ডিসেম্বর:- রাজভবন ও বিধানসভা সংঘাতের আবহে আগামী সোমবার বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সূত্রে জানা গেছে ওই বৈঠকে অন্যান্য বিষয়ের সঙ্গে উঠতে পারে রাজ্যপাল প্রসঙ্গ। হাওড়া ও বালি পুরসভার ভোট নিয়ে রাজ্য সরকারের সঙ্গে বিবাদই এর মুখ্য কারণ বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছেন। গত শুক্রবার হাইকোর্টের এডভোকেট […]










