হুগলি , ১৫ এপ্রিল:- ভোট পর্ব মিটতেই করোনা সংক্রমণের মোকাবিলায় রাস্তায় নামলেন চাঁপদানী কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরিন্দম গুইন। বৃহস্পতিবার বাংলা নববর্ষের সকালে চাতরা শীতলাতলা মন্দিরে পুজো দিয়ে লাড্ডু বিলি করে মানুষের মধ্যে মাস্ক বিলি করেন। অরিন্দম বলেন, করোনা সংক্রমণের তীব্রতা বাড়তে থাকায় সচেতনতাই একমাত্র হাতিয়ার। তাই নতুন বছরে সবাই যাতে মাস্ক পড়ে রাস্তায় বের হয় সেই জন্যই এই উদ্যোগ। যেভাবে করোনা সংক্রমণ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে তার বিরুদ্ধে তিনি মানুষকে সচেতন করেন। মানুষের কাছে আহ্বান জানান এই মরণব্যাধী রুখতে সকলকে সতর্ক হয়ে জীবন যাপন করতে হবে। এর সঙ্গে সঙ্গে নববর্ষের শুভেচ্ছা স্বরূপ এলাকাবাসীর হাতে মিষ্টি তুলে দেন। অরিন্দম বাবুর আজকে এই করোনার বিরুদ্ধে প্রচারে বহু মানুষ যোগ দিয়েছিলেন। বিশেষ করে মহিলাদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো।
Related Articles
পুরানো মেশিনে লাইসেন্স রিনিউয়াল ছাড়াই ইউএসজি বন্ধ করলেন লকেট।
হুগলি, ৫ মে:- সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে পিপিপি মডেলে চলা ল্যাবে মহিলাদের ইউএসজি করানো হচ্ছে, পুরোনো মেশিনে, লাইসেন্স রিনিউয়াল ছাড়াই! রিপোর্ট ভুল হওয়ার সম্ভাবনা থাকায় মেশিনে ইউএসজি বন্ধ করে দিলেন লকেট চট্টোপাধ্যায়। আজ সিঙ্গুরে ভোট প্রচারে গিয়ে হঠাৎ সিঙ্গুর গ্রামীন হাসপাতালে দলীয় কর্মিদের নিয়ে হাজির হন হুগলির বিজেপি প্রার্থী। তিনি হাতে কাগজ নিয়ে অভিযোগ করেন যে […]
হাওড়ায় বহুতলে আগুন যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেভানোর কাজ করছে দমকলের ৩টি ইঞ্জিন।
হাওড়া,২০ জানুয়ারি:- হাওড়ার ব্যাঁটরার পাওয়ার হাউস মোড় সংলগ্ন নরসিংহ দত্ত রোডের অলোকা অ্যাপার্টমেন্টে সোমবার দুপুর নাগাদ হঠাৎই আগুন লাগে। দমকলের ৩টি ইঞ্জিন এই মুহূর্তে যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেভানোর কাজ করছে। কিভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। ওই ঘরে ঘটনার সময় কেউ ছিলেন না। এই মুহূর্তে দমকল কর্মীরা যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেভানোর কাজ করছে। তবে […]
রাজ্যে আইন শৃঙ্খলা নিয়ে বিরোধীদের মুলতুবি প্রস্তাবের ওপর আলোচনা বিধানসভায়।
কলকাতা, ২৭ জুলাই:- পঞ্চায়েত ভোটে হিংসা ও রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধী দল বিজেপির আনা মুলতুবি প্রস্তাবের ওপর আজ বিধানসভায় আলোচনা হবে। সভার প্রথমার্ধে আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই প্রস্তাব আনলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ে দুটি বিষয় একই প্রকার তা জানিয়ে আজ দুপুর ২টার সময় এর উপরে ১ ঘন্টা আলোচনার জন্য গ্রহণ করেন। বিরোধী […]










