সুদীপ দাস , ১৪ এপ্রিল:- জয় শ্রী রাম না বলায় কষিয়ে চড় মোয়াজ্জেনের গালে। বুধবার ভোররাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার চকবাজার চৌমাথায়। আক্রান্ত ওই মোয়াজ্জেনের নাম মহঃ সুফিউদ্দিন(৫৪)। বাড়ি চকবাজার কাঠগোলা লেনে। তিনি চলবাজার মসজিদের মোয়াজ্জেন। বুধবার শুরু হয়েছে রোজা মাস। রোজার নামাজের জন্য এদিন ভোরেই তিনি সাইকেল নিয়ে মসজিদের দিকে রওনা দেন। ভোর সাড়ে তিনটে নাগাদ চকবাজার চৌমাথায় একটি বাইক তাঁর পথ আটকায়। বাইকে ছিলো তিন যুবক। এরপরই বয়স্ক ওই মোয়াজ্জেনকে “জয় শ্রী রাম” বলতে বলে বলে অভিযোগ। মোয়াজ্জেন না বলায় তাঁর গলায় কষিয়ে চড় বসায় এক যুবক। ঘটনায় তিনি সাইকেল থেকে পরে যান। এরপরই চম্পট দেয় বাইক নিয়ে চম্পট দেয় তিন যুবক। ঘটনার পরই আতঙ্কিত হয়ে ওঠেন মোয়াজ্জেন। আজ তিনি চুঁচুড়া থানায় এবিষয়ে লিখিত অভিযোগ জানান। ঘটনা জানাজানি হতেই নিন্দার ঝড় উঠেছে চুঁচুড়া শহরে।
Related Articles
বেনারস থেকে কলকাতা মেগা সড়ক প্রকল্পের কাজ শুরু হতে চলেছে।
কলকাতা, ২২ ফেব্রুয়ারি:- বারাণসী থেকে কলকাতা পর্যন্ত ২৮ হাজার কোটি টাকার এক মেগা সড়ক প্রকল্পের কাজ শুরু হতে চলেছে। ৬১০ কিলোমিটার এই এক্সপ্রেসওয়ে বিহার-ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গে পা রাখবে। এই প্রকল্পের নির্মাণের জন্য ইতিমধ্যেই টেন্ডার ডাকার কাজ শুরু হ্যে গিয়েছে। বিহারের কাইমুর, রোহতাস,ঔরঙ্গাবাদ, গয়া হয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করবে এই এক্সপ্রেসওয়ে। এরপর বোকারো, হাজারিবাগ, রামগড় হয়ে পুরুলিয়া […]
ফিরছে ইংলিশ প্রিমিয়র লিগ, ঘোষিত নয়া ক্রীড়াসূচি।
স্পোর্টস ডেস্ক , ২৮ মে:- করোনা আবহেই বিশ্ব ফুটবলের আরও একটি জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট শুরুর দিন ঘোষণা হয়ে গেল। আগামী ১৭ জুন থেকে ফের শুরু হতে চলেছে ইংলিশ প্রিমিয়র লিগ। প্রথম দিনই হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ম্যাঞ্চেস্টার সিটি ও আর্সেনাল। ওই একই দিনে অন্য ম্যাচে মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা বনাম শেফিল্ড ইউনাইটেড। এই দুই ম্যাচ […]
পাটের অবৈধ মজুতদারি রুখতে পৃথক জুট ডাইরেক্টরেট গঠনের পরিকল্পনা।
কলকাতা, ২ ডিসেম্বর:- পাটের অবৈধ মজুতদারি ও কালোবাজারি রুখতে রাজ্য সরকার এবার পৃথক জুট ডাইরেক্টরেট গঠনের পরিকল্পনা করছে। এব্যাপারে কেন্দ্রীয় সরকারি সংস্থা জুট কমিশনারের দফতরের ভূমিকায় বিরক্ত রাজ্য। নবান্ন সূত্রের খবর একাধিকবার পাটের অবৈধ মজুতদারি আটকাতে ব্যবস্থা নেওয়ার জন্য ওই সংস্থাকে বলার পরেও কোনো ফল হয়নি। গত শুক্রবার এক উচ্চ পর্যায়ের বৈঠকে রাজ্যের দুই মন্ত্রীর […]








