কলকাতা , ৮ এপ্রিল:-রাজ্যে করোনা সংক্রমণ ফের লাগামছাড়া ভাবে বাড়তে শুরু করায় রাজ্য সরকারি দপ্তর গুলিতে পুনরায় দৈনিক ৫০ শতাংশ কর্মীদের হাজিরার নিয়ম চালু হতে চলেছে। আগামী সপ্তাহ থেকেই নতুন এই নিয়ম কার্যকর করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। করোনা কালে রাজ্য সরকারি দপ্তরগুলিতে ৫০ শতাংশ হাজিরার নিয়ম চালু হয় । নবান্ন সূত্রের খবর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর কোন কোন দপ্তর নির্দেশিকা জারি করে আবার একশ শতাংশ কর্মীদের নিয়ে কাজ করা শুরু করে। যদিও কেন্দ্রীয় ভাবে এব্য়পারে কোন নির্দেশিকা জারি করা হয়নি। এখন কোভিড পরিস্থিতি ফের ঘোরাল হয়ে ওঠায় সব দপ্তরকে আগের নির্দেশিকা প্রত্যাহার করে ফের ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে বলা হয়েছে।
Related Articles
অদৃশ্যরূপীর দায়ে শরৎচন্দ্রের বহুরূপীরাও ভিক্ষাহীন।
হুগলি,২৯ এপ্রিল:- মুখে বিভিন্ন রঙ মেখে কেউ সাজেন কালী, কেউ সাজেন শিব ,পার্বতী অথবা কেউ সাজে বাবা লোকনাথ। রুটি রুজির টানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ভিক্ষা করে দিন গুজরান। তারকেশ্বরের জ্যোৎশম্ভু গ্রামে বসবাস করে এরা। তবে গ্রামের চলতি নাম বহুরুপী গ্রাম নামে পরিচিত। বৈদ্যবাটি-তারকেশ্বর রোডে তারকেশ্বর রেল গেটের পাশে এদের বাসবাস। বাপ ঠাকুরদার পেশাকে টিকিয়ে […]
মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচালেন সিভিক ভলেন্টিয়ার।
হুগলি, ১ মে:- এক মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচালেন সিভিক ভলেন্টিয়ার ঘটনা আরামবাগের। এক বিন্দু রক্ত যে মানুষের প্রাণ ফিরিয়ে দিতে পারে, তা আরো একবার প্রমাণ মিলল। আরামবাগ ৬ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা মির সামসেদ তার ২২ বছরের অসুস্থ মেয়েকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থতার কারণে ভর্তি করে চিকিৎসকরা জানায় এক্ষুনি তাকে রক্ত দিতে হবে তার শরীরে […]
বয়স্কদের সঙ্গী হয়ে নব্যদের সামাজিক দায়বদ্ধতা শেখাতে অভিনব উদ্যোগ পুলিশের।
সুদীপ দাস, ২ ডিসেম্বর:- অপরাধ এবং সমাজ এই দুইয়ের মধ্যবর্তী স্থানের দূরত্ব আজ বড়ই কমছে। একটা সময় ছিল যখন দুটোই আলাদা জগৎ হিসাবে চিহ্নিত হত। কিন্তু বর্তমানে সামাজিক জগতে থেকেই বহু মানুষ অপরাধ জগতের সাথে জড়িয়ে পরছে। বিশেষ করে ১৮থেকে ২৫বছর বয়সী ছেলেমেয়েদের ক্ষেত্রে অপরাধ জগতের সাথে জড়িয়ে পরা আজ অবাস্তবিক নয়। এই বয়সের পড়ুয়ারা […]








