সুদীপ দাস , ৭ এপ্রিল:-কলকাতার পর এবার চুঁচুড়ায় বাংলার মেয়ের সমর্থনে বাংলার অরো এক মেয়ে। চুঁচুড়া বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মজুমদারের সমর্থনে আজ চুঁচুড়ায় এলেন জয়া বচ্চন। এদিন দুপুর তিনটে তিরিশ নাগাদ সাহাগঞ্জ মাঠে উপস্থিত হন জয়া বচ্চন। মাঠে পৌঁছতেই দলীয় কর্মী সমর্থকদের জয়া জীর উদ্দেশ্যে আহ্বান বার্তায় মুখরিত হয়ে ওঠে আকাশ বাতাস। এরপরই পূর্ব নির্ধারিত সময় সূচী অনুযায়ী অভিনেত্রী তথা বিগ বি পত্নী জয়া বচ্চন প্রার্থী অসিত মজুমদারকে সাথে নিয়ে সাহাগঞ্জ মাঠ থেকে বের হন শোভাযাত্রায়। হুডখোলা জীপে চড়ে এদিন সাহাগঞ্জ থেকে শুরু হয় যাত্রা। দলীয় কর্মী সমর্থকরা এদিন দলীয় স্লোগান সহযোগে শোভাযাত্রার পাশাপাশি দলীয় পতাকা সহযোগে মিছিল এগিয়ে চলে। এদিন এই অভিনেত্রী তথা বাংলার আরো এক মেয়েকে দেখতে রাস্তার দুধারে ব্যাপক ভীড় জমান অগুনতি সাধারণ মানুষ। শোভাযাত্রা সহকারে যেতে যেতে জয়া জী কখনো সাধারণ মানুষের উদ্দেশ্য হাত নাড়লেন তো কখনও ধারে উপস্থিত ছোট খুদেদের ছুঁড়ে দিলেন ফ্লাইং কিস। সাহাগঞ্জ থেকে বালির মোড় হয়ে চুঁচুড়ায় গিয়ে সমাপ্ত হয় এই পদযাত্রা।
Related Articles
আরজিকর হাসপাতালের অধ্যক্ষের বিরুদ্ধে তদন্তের নির্দেশ স্বাস্থ্য দফতরের।
কলকাতা, ৮ নভেম্বর:- জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রেক্ষিতে রাজ্য স্বাস্থ্য দফতর আরজিকর হাসপাতালের অধ্যক্ষের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে। সেখানকার অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে হাসপাতালের অচলাবস্থা ও অনিয়মের যাবতীয় অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে ।এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ শৈবাল মুখোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত ই কমিটিকে […]
একটি রাজনৈতিক দল বাংলাকে তাদের পৈত্রিক সম্পত্তি ভেবে নিয়েছে – কল্যাণ বন্দোপাধ্যায়।
চিরঞ্জিত ঘোষ,চন্ডিতলা,২৫ মে:- আমফানের ধ্বংস লীলায় হুগলি চন্ডীতলা এবং জাঙ্গিপাড়া কতটা ক্ষতি হয়েছে তা দেখতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রবিবার হুগলি চন্ডীতলা এবং জাঙ্গিপাড়া এলেন । এদিন তিনি বিজেপির না করে তীব্র ভাষায় আক্রমণ করলেন। তিনি বললেন রাজ্যের একটি রাজনৈতিক দল পশ্চিমবঙ্গ কে তাদের পৈত্রিক সম্পত্তি ভেবে নিয়েছে। মানুষের দুর্গতি র সুযোগ নিয়ে তাদের ইন্ধন যোগাচ্ছে,গন্ডগোল পাকাবার […]
হাওড়ায় জাতীয় সড়কে পাঁচটি গাড়ির সংঘর্ষ, আহত ৪।
হাওড়া, ২৪ জুলাই:- হাওড়ায় বালি হল্টের কাছে জাতীয় সড়কের টোল রোডে দুর্ঘটনা। একটি ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে ব্যারিকেড ভেঙে টোল ফ্রি রোডে ঢুকে দুর্ঘটনার মুখে পড়ে। চারটি গাড়ি ও একটি স্কুটিকে ধাক্কা মারে। স্কুটিটি ট্রেলারের তলায় ঢুকে যায়। এই দুর্ঘটনায় চারজন আহত হন। উত্তরপাড়া হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনাকে কেন্দ্র […]








