কলকাতা , ৭ এপ্রিল:-১০এপ্রিল বিধানসভা নির্বাচনের চতুর্থ দফা। সেই চতুর্থ দফা নির্বাচন হতে চলেছে ৪৪টি বিধানসভা কেন্দ্রে। সেই ৪৪ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্যতম কেন্দ্র হল ১৫২-টালিগঞ্জ বিধানসভা। টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের দুটি গুরুত্বপূর্ণ থানা রিজেন্ট পার্ক এবং বাশদ্রোণী। নির্বাচন কমিশন এই দুটি থানার ওসিকে পরিবর্তন করল। রিজেন্ট পার্ক থানার ওসি ছিলেন মৃণাল কান্তি মুখার্জি তিনি এখন স্থানান্তরিত হলেন এসবি তে, তার জায়গায় রিজেন্ট পার্ক থানার নতুন ওসি হলেন রাম থাপা, যিনি এসবিতে কর্মরত ছিলেন। অন্যদিকে বাঁশদ্রোনি থানার দায়িত্ব পেলেন মলয় বসু যিনি এর আগে ডিডি ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন। এর আগে বাঁশদ্রোনি থানার ওসি ছিলেন প্রতাপ বিশ্বাস যিনি বর্তমানে ডিডিতে বদলি হলেন।
Related Articles
আগামী ২৬ শে জুন হতে চলেছে জিটিএ নির্বাচন।
কলকাতা, ২৪ মে:- গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসন জিটিএর নির্বাচন হবে ২৬ জুন।আগামী ২৭ মে নির্বাচনের আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি হবে। দার্জিলিং জেলাশাসকের দফতরে আজ সর্বদল বৈঠক করে একথা জানিয়েছেন জিটিএ নির্বাচনের দ্বায়িত্ব প্রাপ্ত পর্যবেক্ষক তথা জলপাইগুড়ির ডিভিশনাল কমিশনার অজিত রঞ্জন বর্ধন। তিনি জানান, আজকের সর্বদলীয় সভায় পাহাড়ের ১৮টি দলের মধ্যে গোর্খা জনমুক্তি মোর্চা ৭ টি দল উপস্থিত […]
স্রেফ পাইলটের দক্ষতাতেই বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৭ মার্চ:- তার বিমানের সামনে হঠাৎ অন্য একটি বিমান চলে আসতেই উত্তর প্রদেশ থেকে ফেরার পথে বিমান বিভ্রাট হয়েছিল বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভা চত্বরে মুখ্যমন্ত্রী বিমান বিভ্রাট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উত্তরপ্রদেশ সফর সেরে ফেরার সময় তাঁর বিমানের সামনে চলে এসেছিল আর একটি বিমান। তাতে বড় বিমান দুর্ঘটনা […]
দ্বিতীয়বারের জন্য করোনায় আক্রান্ত টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়।
কলকাতা , ২৫ এপ্রিল:- দ্বিতীয়বারের জন্য করোনায় আক্রান্ত হলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। তাঁর স্ত্রী রচনাও করোনায় আক্রান্ত হয়েছেন। রবিবার বাবুল নিজেই টুইট করে এই খবর জানিয়েছেন। এদিন টুইটে বাবুল লিখেছেন, ‘আমি ও আমার স্ত্রী দু’জনেই করোনা আক্রান্ত হয়েছি। আমি দ্বিতীয় বারের জন্য। দুঃখের বিষয় আসানসোলে এ বার আমি ভোট দিতে […]








