কলকাতা , ২ এপ্রিল:- গতকাল নন্দীগ্রামের বয়াল মক্তব ভোট কেন্দ্রের ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ তদন্ত রিপোর্ট জমা পড়েছে। কমিশন সূত্রে খবর,সেই প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয়েছে উত্তপ্ত পরিস্থিতি সত্ত্বেও বৃহস্পতিবার বয়ালে ভোটগ্রহণ ব্যহত হয়নি। এই কেন্দ্রে ছাপ্পা ভোট পড়েছে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ তুলেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘটনাস্থলে গিয়ে প্রায় দুঘণ্টা আটকে পড়েন । সেখানে ভোটে কারচুপি করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন।অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন সেখানকার ঘটনাপ্রবাহ সম্পর্কে রিপোর্ট তলব করে। এব্যাপারে কমিশনের দুই পর্যবেক্ষক যে রিপোর্ট দিয়েছেন সেখানে ভোটে কারচুপির অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে।
Related Articles
যাত্রীবাহী বাস উল্টে মৃত্যু হল এক জনের।
পুরুলিয়া, ৩১ জানুয়ারি;- যাত্রীবাহী বাস উল্টে মৃত্যু হল এক জনের । শুক্রবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়া ঝালদা থানার জারগো এলাকায় । পুলিশ সূত্রে জানা গিয়েছে বছর 30 এর মৃত ওই ব্যক্তির নাম গণেশ রায় । তার বাড়ি বাগমুন্ডি থানার কালিমাটি এলাকায় । শুক্রবার সকালে প্রায় 50 জন যাত্রী নিয়ে বেসরকারি ওই বাসটি যখন বাগমুন্ডি থেকে পুরুলিয়া […]
বেহালা কান্ডের পর স্কুলে স্কুলে ট্রাফিক সচেতনতা চন্দননগর কমিশনারেটের।
হুগলি,৭ আগস্ট:- বেহালা কান্ডের পর তৎপর প্রশাসনের ট্রাফিক শাখা, দুদিনে আটজনের অ্যাক্সিডেন্টে মৃত্যু, তাই চন্দনগর কমিশনারের ট্রাফিক শাখার পক্ষ থেকে, স্কুলে স্কুলে ট্রাফিক সচেতনামূলক অনুষ্ঠান করা হচ্ছে, আজ একেবারে জি টি রোড সংলগ্ন অনুকুল স্কুলে ট্রাফিক ইনচার্জ মানদাতা সাউয়ের উদ্যোগে অত্যাধুনিক ভিডিওগ্রাফির মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সচেতন করা হলো, যেহেতু এই স্কুল একেবারে জিডি রোড সংলগ্ন, এবং […]
কবি প্রয়াণে উপাসনা গৃহে বসে উপাচার্যের বক্তব্যে নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়।
বীরভূম, ৮ আগস্ট:- ২২ শে শ্রাবণ কবি প্রয়াণের উপাসনায় বসে বিতর্কিত মন্তব্য বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তিনি বলেন, “ডেমক্রেসি বলতে আমার বোজাই বাই দা পিপল, ফর দ্যা পিপল, অফ দ্যা পিপল। কিন্তু, আজকের পশ্চিমবঙ্গে কথা উল্লেখ করি। ভোটে জিতে জনগণের টাকা নিজের মত করে নেব৷ অনেক সময় কি হয় এই নেওয়ার যে প্রচেষ্টা তাতে বদহজম […]








