কলকাতা, ১ এপ্রিল:- সংযুক্ত মোর্চার তরফে ইলেকশন কমিশনে এসেছেন রবিন দেব। তিনি বলেন আমরা গত কাল আশ্বস্ত ছিলাম, কিন্তু আজ দেখা যাচ্ছে ভোটাররা ভোট দিতে পারছে না। একদিকে চিপ মিনিস্টার বসে আছেন অন্যদিকে প্রধান মন্ত্রী ভাষণ দিচ্ছেন। কেশপুরে সাংবাদিকদের মারধর করা হয়েছে। পুলিশকেও কেন্দ্রের হয়ে রাজ্যের হয়ে কাজ করেছে। বিষ্ণুপুরের থানার ও সি বদল চেয়েছি। ভাঙ্গরের ওসি তৃণমূলের হয়ে কাজ করছে। কিছু অবজারভার কাজ করছেন না। আগামী কাল স্ক্রুটিনিতে স্টাডি করে জানান যাতে বাকি আসন গুলো যেনো অবাধ নির্বাচন হয়।
Related Articles
আক্রান্ত শাসক দলের পঞ্চায়েত সদস্য, হাওড়ার নাজিরগঞ্জে উত্তেজনা।
হাওড়া, ১৬ আগস্ট:- এবার আক্রান্ত শাসক দলের পঞ্চায়েত সদস্য। হাওড়ার নাজিরগঞ্জে উত্তেজনা। হাওড়ার নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্র এলাকায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের উপর হামলার অভিযোগ বিক্ষুব্ধ তৃণমূল ও সিপিএমের বিরুদ্ধে। মারধরে মাথা ফাটে মানুয়ার খান নামের এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন আরও তিনজন। আহত মানুয়ার খান ভর্তি রয়েছেন দক্ষিণ হাওড়া হাসপাতালে। এলাকায় বেআইনি […]
বিধানসভায় পাস হওয়া বিলের সর্বশেষ অবস্থা জানতে নবান্ন ও বিধানসভায় চিঠি পাঠালো রাজভবন।
কলকাতা, ১১ ডিসেম্বর:- রাজ্য বিধানসভায় পাশ হওয়া যেসমস্ত বিল নিয়ে রাজ্য সরকারের কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে তার সর্বশেষ অবস্থা জানতে চেয়ে রাজভবনের তরফে রাজ্য সচিবালয় নবান্ন এবং বিধানসভার সচিবালয়ে পাল্টা চিঠি পাঠানো হয়েছে। রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠানো ১২ টি বিল নিয়ে সরকারের ব্যাখ্যা তলব করা হয়েছিল বলে চিঠিতে জানানো হয়েছে। চিঠিতে আটকে থাকা বিল […]
হাওড়া থেকে একঝাঁক প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর।
হাওড়া, ৭ ফেব্রুয়ারি:- বুধবার হাওড়ার সাঁত্রাগাছি বাস টার্মিনাস থেকে একঝাঁক প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেল ৩টে নাগাদ হাওড়ার সাঁত্রাগাছি বাস টার্মিনাসে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্য পরিবহন দপ্তরের বিভিন্ন প্রকল্প সহ হাওড়া জেলার একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এদিন মঞ্চ থেকে উপভোক্তাদের হাতে বিভিন্ন সরকারি পরিষেবাও তুলে দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান, […]









