কলকাতা,২৭ জানুয়ারি:- আগামী দিন যুবদের তৈরী হতে হবে।। আগামী সমাজের কাজ করবে ছাত্র যুবরা। মাটি আমাদের বলে কাউকে ভাগাভাগি করো না।। ছাত্র রাজনীতি করার সময় আমি ভয় পেতাম না।। ছাত্র রাজনীতির সময় সকলকে সাহায্য করতাম। ছাত্র রাজনীতি করার সময় আমরা ঘেরাও করেছি। আমাদের সময় রেগুলার লড়াই হতো। কলেজে এই রকম হয়।এখন সেটাকে নিয়ে বাড়াবাড়ি হয়। সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ছাত্র-যুবদের এক সমাবেশে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও তিনি বিজেপির বিরুদ্ধে সোচ্চার হলেন। ২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপিকে পর্যুদস্ত করতে ছাত্র-যুবদের ভূমিকাও স্মরণ করিয়ে দেন তিনি।
সিএএ-এনআরসি নিয়ে দেশের ছাত্ররা যেভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে সেটারও উচ্ছ্বসিত প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এই আন্দোলনের সুর আরও চড়ানোর আহ্বানও শোনা গেল তাঁর গলায়। তিনি বলেন, সবস্বতী পুজো মিটলেই আন্দোলনের তেজ আরও বাড়ানো হবে।ছাত্রদের আবেদন মুখ্যমন্ত্রীর ১০০০ বাড়ি বেছে নিন।। সেখানে গিয়ে মানুষকে বোঝান ক্যা এন আর সি ।এন পি আর নিয়ে। এছাড়াও তিনি স্লোগান তোলেন, ‘আমরা ক্রীতদাস নই, ভারতের নাগরিক’। এদিন মঞ্চে তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আগামী দু-বছর সাম্প্রাদায়িক শক্তিকে আটকাতে স্বার্থহীনভাবে কাজ করে যাও, কথা দিচ্ছি আমি তোমাদের ভবিষ্যত্ গড়ে দেব’। বাংলার জিডিপি দেশের থেকে অনেক ভালো দাবি করে মুখ্যমন্ত্রী এদিন ছাত্র-যুবদের উদ্দেশে বলেন, ‘এ রাজ্যে আরেকটা সিলিকন ভ্যালি তৈরি হবে। হাজার হাজার ছেলেমেয়ে চাকরি পাবে’। পাশাপাশি তিনি এই বলে সাবধান করেছেন, যেন আন্দোলনের নামে কোনও সম্পত্তির ক্ষতি না হয়। আন্দোলন যেন নিয়ন্ত্রণে থাকে সেই দিকে নজর রাখাতে হবে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘মাথা গরম করে কেউ কিছু করে ফেলো না। তোমাদের এনার্জি মানুষের উপকারে ব্যবহার করো’। পাশাপাশি সিএএ-র সমর্থনে বিজেপির অভিনন্দন যাত্রাকে এদিন ‘বিসর্জন যাত্রা’ বলেও কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।Related Articles
জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী হত্যার ঘটনায় শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৯ জুলাই:- জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পদ্মশ্রী’ আবের মৃত্যুতে তাঁর পরিবার এবং জাপানবাসীর প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শনিবার কলকাতায় জাপানের কনসাল জেনারেলকে নিজের শোকবার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানিয়েছেন, আবের নৃশংস হত্যাকাণ্ড এরাজ্যের মানুষের জন্য অপরিসীম বেদনা বয়ে এনেছে। তিনি শুধু ভারত ও জাপানের […]
রীতি মেনে সপ্তমীর সকালে হাওড়াতেও গঙ্গার ঘাটে চলছে কলা বউ স্নান।
হাওড়া, ১২ অক্টোবর:- আজ দুর্গাপূজার মহাসপ্তমী। নবপত্রিকা স্নানের মাধ্যমে শুরু হয়েছে সপ্তমীর পূজা। হাওড়াতেও গঙ্গার ঘাটগুলিতে সকাল থেকেই মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। করোনা আবহের মধ্যেই মঙ্গলবার সপ্তমীর সকালে কলা বউয়ের স্নানপর্ব চলছে গঙ্গার ঘাটগুলিতে। মঙ্গলশঙ্খ, কাঁসর ঘন্টায় ঢাকের বাদ্যিতে সাত সকালে শুরু হয়েছে কলা বউয়ের স্নান। কলা বউয়ের মঙ্গল স্নানের মধ্য দিয়েই শুরু হয়েছে […]
ভোটের দিন ঘোষণা হতেই কোন্নগরে দেওয়াল লেখার কাজে হাত লাগালো প্রবীর ঘোষাল
হুগলি , ৩ মার্চ:- বিধানসভা ভোটের দিন ঘোষণা হতেই উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা বর্তমান বিজেপি নেতা প্রবীর ঘোষালকে দেখা গেল কোন্নগরের চটকল এলাকায় বিজেপি দলের দেওয়াল লেখার কাজে হাত লাগতে।বিধানসভা ভোটের দিন ঘোষণা হতেই জেলার বিভিন্ন জায়গায় তৎপরতা দেখা যাচ্ছে সব দলের নেতা কর্মীদের মধ্যে দেওয়াল লেখার কাজে।এদিন বিজেপি কর্মীদের সাথে কোন্নগরেও দেওয়াল […]








