কলকাতা , ৩১ মার্চ:- আগামীকাল বিধানসভার দ্বিতীয় দফায় চার জেলায় ৩০টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। মোট ৭৬ লক্ষ্য ৭ হাজার ৬৬৭নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৩৮ লক্ষ্য ৯৩হাজার ৬৫৫ মহিলা ভোটার সংখ্যা ৩৭ লক্ষ ১৩ হাজার ৯২৬ তৃতীয় লিঙ্গের সংখ্যা ৮৬। অশীতিপর ভোটারের সংখ্যা ১লা খ৮০ হাজার ১১৬ এবং শারীরিকভাবে সক্ষম ৫৪ হাজার ৭৬৫। বুথের সংখ্যা ১০ হাজার ৬২০। এরমধ্যে অক্সিলিয়ারি বুথের সংখ্যা ২ হাজার ২৮৭। নির্বাচনী জন্য সাধারণ পর্যবেক্ষক থাকবেন 23 জন, পুলিশ পর্যবেক্ষক থাকবেন ৬ জন, ব্যয় পর্যবেক্ষকের সংখ্যা ৯ বলে অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক সঞ্জয় বসু আজকের সংবাদিক বৈঠকে জানিয়েছেন।
Related Articles
ব্যাঁটরার পর জগাছার সাঁত্রাগাছি। করোনায় মৃতের দেহ বাড়িতে পড়ে রয়েছে ঘন্টার পর ঘন্টা।
হাওড়া , ২৮ এপ্রিল:- প্রায় ১২ ঘন্টারও বেশি সময় ধরে ঘরের মেঝেতে পড়ে রয়েছে কোভিডে মৃতের দেহ। পরে মিডিয়া মারফত খবর জানাজানি হতে এবং এলাকার মানুষের তৎপরতায় উদ্যোগ নেওয়া হয়। এই ঘটনায় হাওড়ার জগাছা থানা এলাকার সাঁত্রাগাছি ষষ্ঠীতলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, কোভিডে আক্রান্ত হয়ে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে মঙ্গলবার রাত দেড়টা নাগাদ বাড়িতেই মারা […]
বর্ষবরণে শহরের রাস্তায় বিশেষ নজরদারি চালাবে হাওড়া সিটি পুলিশ। ইভটিজিং রুখতে মহিলা পুলিশের শক্তিবাহিনী টিমও নামছে রাস্তায়।
হাওড়া , ৩১ ডিসেম্বর:- বৃহস্পতিবার বর্ষবরণের রাতে এবং শুক্রবার নিউ ইয়ারে শহরের রাস্তায় বিশেষ নজরদারি চালাবে হাওড়া সিটি পুলিশ। ইভটিজিং রুখতে মহিলা পুলিশের শক্তিবাহিনী টিমকেও নামানো হচ্ছে। থাকবে র্যাফ। বর্ষবরণের রাত এবং পয়লা জানুয়ারির সেলিব্রেশনকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য হাওড়া সিটি পুলিশ নানা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এই দু’দিন যাতে হাওড়া শহরে বড় […]
পরীক্ষা স্থগিত রাখার আর্জি নিয়ে সব অবিজেপি রাজ্যকে একযোগ সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তাব মুখ্যমন্ত্রীর।
নবান্ন , ২৬ আগস্ট:- করোনাভাইরাস পরিস্থিতিতে ট্রেন, বিমান বা কোনও গণপরিবহনও পূর্ণমাত্রায় চলছে না। কেন্দ্র ইউজিসি-র সিদ্ধান্ত আগেই পরিবর্তন করেছে। প্রধানমন্ত্রীকেও তিনি পরীক্ষা স্থগিতের আবেদন জানিয়ে চিঠি লিখেছেন বলে তিনি উল্লেখ করেন। কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে মমতা ব্যানার্জি বলেন , সুপ্রিম কোর্টের রায় বিবেচনার অনুরোধ বিকল্প পথ প্রধানমন্ত্রীর হাতে থাকলেও তিনি তা করেননি। আইনজীবীদের সঙ্গে […]








