হাওড়া , ২৩ মার্চ:- নন্দীগ্রাম সহ গোটা বাংলায় আসন্ন নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য কামনায় বেলুড়ের শীতলা মায়ের মন্দিরে করা হলো বিশেষ পূজা। আয়োজক ছিলেন তৃণমূল নেতা পল্টু বণিক। উপস্থিত ছিলেন হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “এখানে শীতলা মায়ের মন্দিরে পুজো দিতে এসেছিলাম। আমার নির্বাচনের সময়ও এখানে পুজো দিতে এসেছিলাম। ভোগ বিতরণ করা হয়েছিল তখন। কারণ ইনি খুব জাগ্রত দেবী। আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হোক। কিন্তু নন্দীগ্রামে কিছু গুন্ডা-বদমাশ ঢুকে অত্যাচার করছে। এটা আমরা মানতে পারব না। তাই মায়ের কাছে আবেদন দিদিকে আবার ফিরিয়ে আনুক। এখানে বালি কেন্দ্রে প্রার্থী ডাঃ রানা চট্টোপাধ্যায় জিতুন সেটাও চাই। আমরা চাই এই দুর্যোগের সময় বিজেপি নামক অসুর যাতে নোংরামি করতে না পারে। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন সুস্থ থাকবেন ততদিন মুখ্যমন্ত্রী থাকবেন। এখানে যতবার পুজো দিয়েছি ততবারই আমি জিতেছি। বিজেপির ডাকাতি, গুন্ডামি, মিথ্যে কথা শুনব না। মমতা বন্দ্যোপাধ্যায়কে জিততে হবে।”
Related Articles
এবার মুখ্যমন্ত্রী সভায়ও গড়হাজির কাঞ্চন।
হুগলি, ১৫ মে:- হুগলি জেলায় শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর সমর্থনে এদিন এক বিশাল জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কিন্তু এদিন সভায় হুগলি জেলার সমস্ত নেতৃত্ব উপস্থিত থাকলেও সভায় দেখা পাওয়া গেলোনা উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিককে।আর বিধায়কের দলের নেত্রীর সভায় অনুপস্থিত থাকাটা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে দলের অন্দরেই কানাঘুষো।বেশ কিছুদিন আগেই […]
হাওড়ায় ১৫টি বুথে ফের নির্বাচনের ঘোষণা কমিশনের।
হাওড়া, ১৩ জুলাই:- হাওড়ার সাঁকরাইলে মানিকপুর ও সারেঙ্গার ১৫টি বুথে ফের নির্বাচনের ঘোষণা রাজ্য নির্বাচন কমিশনের। ওই ১৫টি বুথে ফের পঞ্চায়েত ভোটের নির্দেশ দেওয়া হয়েছে। পঞ্চায়েত আইন অনুযায়ী নতুন করে ভোট নেওয়া হবে ওই ১৫টি বুথে। তবে ভোটের দিন এখনও ঘোষণা করা হয়নি। বুধবার নির্বাচন কমিশনের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়। পঞ্চায়েত নির্বাচনের গণনার […]
করোনার বাড়বাড়ন্ত রুখতে ফের রাজ্যে কেন্দ্রীয় দল
কলকাতা , ২০ নভেম্বর:- দেশের যে রাজ্যগুলিতে করোনার সংখ্যা উত্তরোত্তর বাড়ছে, সেই রাজ্যগুলিতে এবার বিশেষ দল পাঠানোর সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর বেশ কয়েকটি রাজ্যে করোনা পরিস্থিতির উন্নতি আশানুরূপ নয়। এবার তেমনই ৫টি রাজ্যকে চিহ্নিত করে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে পরিদর্শনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এই ৫ রাজ্যের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও। […]








