কলকাতা , ২৩ মার্চ:- ভোট প্রচারে ব্যবহৃত মাইক্রোফোনে সাউন্ড লিমিটারের ব্যবহার বাধ্যতামূলক করার জন্য রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ প্রশাসনকে নির্দেশ দিয়েছে। সমস্ত জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের উদ্দেশ্যে লেখা চিঠিতে পর্ষদ এই বিষয়টি তাদের নিশ্চিত করতে বলেছে। কোন সভা-সমাবেশে সাউন্ড লিমিটার ছাড়া মাইক্রোফোন ব্যবহার করা হলে তা যে সংস্থার কাছ থেকে ভাড়া করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতেও পর্ষদ নির্দেশ দিয়েছে। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এর সদস্য সচিব রাজেশ কুমার জানিয়েছেন, আদালতের নির্দেশে মাইক্রোফোনের সাউন্ড লিমিটার লাগানো বাধ্যতামূলক। যে সমস্ত সংস্থা এই নির্দেশ মানবে না পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। বিধিভঙ্গ কারীদের এক্ষেত্রে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা এবং উভয় শাস্তির আইনি সংস্থান রয়েছে।
Related Articles
সংক্রমণ থেকে সুস্থতার হার ৯০ দশমিক ৩৪ শতাংশে পৌঁছেছে।
কলকাতা , ১১ নভেম্বর:- গত ২৪ ঘন্টায় রাজ্যে রেকর্ড সংখ্যক চার হাজার ৪০০ জনেরও বেশি মানুষ করনা সংক্রমণ মুক্ত হয়েছেন। সংক্রমণ থেকে সুস্থতার হার ৯০ দশমিক ৩৪ শতাংশে পৌঁছেছে। গত কয়েকদিন ধরে টানা ঊর্ধ্বমুখী থাকার পর আরও কিছুটা কমে এই সময় নতুন করে তিন হাজার ৮৭২ জন করোনায় সংক্রমিত হওয়ায় এখনও পর্যন্ত মোট ৪ লাখ […]
শুরু হলো কোন্নগর বইমেলা ।
প্রদীপ সাঁতরা,৬ ডিসেম্বর:- আজ কোন্নগর বই মেলা ও পুষ্প প্রদর্শনীর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ উদ্ভোধন হলো কোন্নগর এর কালীতলা প্রাঙ্গণে। প্রদীপ প্রজ্জ্বলন করলেন প্রধান অতিথি বিশিষ্ট সাহিত্যিক শ্রী স্বপ্নময় চক্রবর্তী। উদ্ভোধনী অনুষ্ঠানের আগে বইয়ের জন্য হাঁটুন এই শীর্ষক এ কোন্নগর এর উচ্চ বিদ্যালয় ও রাজেন্দ্র বিদ্যালয় থেকে মেলা প্রাঙ্গন পর্যন্ত ছাত্র ছাত্রীরা হাঁটায় অংশগ্রহণ […]
দিল্লীর সাম্প্রদায়িক গণহত্যার প্রতিবাদে ধিক্কার মিছিল শহরে।
পশ্চিম মেদিনীপুর,২৮ ফেব্রুয়ারি:- দিল্লীর রাষ্ট্রীয় মদতে পুলিশ প্রশাসনকে ঠুঁটো জগন্নাথ করে আরএসএস-বিজেপির ঘৃণ্য সম্প্রদায়িক গণহত্যার প্রতিবাদে সারা বাংলা এনআরসি বিরোধী নাগরিক কমিটি শুক্রবার সারা বাংলা জুড়ে ধিক্কার দিবস পালন করে । এরই অংশ হিসেবে মেদিনীপুর শহরে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে এদিন অবস্থান বিক্ষোভ সংগঠিত হয়। অবস্থান শেষে একটি মৌন মিছিল শহর পরিক্রমা করে । নেতৃত্ব […]






