পশ্চিম মেদিনীপুর , ২২ মার্চ:- গরম যত পড়ছে তৃণমূল টা আইসক্রিমের মত ততই গলে যাচ্ছে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী তপন ঘোষ এর সমর্থনে গড়বেতা শহরে নির্বাচনী জনসভাতে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম। এছাড়াও তিনি বলেন দশ বছর নাকি উন্নয়ন হয়েছে ব্যানার ফেস্টুন ছেয়ে প্রচার করা হচ্ছে।অথচ নন্দীগ্রামে যখন নিজের পা ভাঙল তখন পাশাপাশি কোনো হসপিটাল বা চিকিত্সাকেন্দ্র ছিল না ওই পরিষেবা দেওয়ার মতো প্লাস্টার করতে গ্রিন করিডর করে কলকাতায় নিয়ে যেতে হয়েছিল এই হচ্ছে দশ বছরের উন্নয়ন। এই দিন উক্ত সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম তরুণ রায় সহ অন্যান্য সিপিআইএম নেতৃত্ব।
Related Articles
একের পর এক গণপিটুনির ঘটনায় পুলিশকে জিরো টলারেন্স নীতির নির্দেশ নবান্নের।
কলকাতা, ২ জুলাই:- সাম্প্রতিক কালে রাজ্যে একের পর এক গণপিটুনির ঘটনা ঘটায় এবার কড়া হাতে হাল ধরছে রাজ্যে সরকার। পুলিশকে এব্যাপারে জিরো টলারেন্স নীতি নিতে নির্দেশ দিয়েছে নবান্ন। একইসঙ্গে মৃতদের পরিবারের একজন সদস্যকে স্পেশাল হোমগার্ডের চাকরি এবং পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে একথা জানিয়েছে মুখ্যমন্ত্রী […]
মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্র ব্যারাকপুর ,উদ্ধার আগ্নেয়াস্ত্র ,পুলিশের লাঠিচার্জ ।
ব্যারাকপুর, ৩১ মার্চ:- মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বুধবার দুপুরে রণক্ষেত্রের চেহারা নিল ব্যারাকপুর প্রশাসনিক ভবন সংলগ্ন এরিয়া। শাসক-বিরোধী দুই রাজনৈতিক দলের সংঘর্ষে বেশ কয়েকজন জখমও হয়েছেন। এমনকি সংঘর্ষের সময় গুলি চলেছে বলেও অভিযোগ উঠেছে।এদিন প্রশাসনিক ভবনের বাইরে থাকা দুই দলে সমর্থকদের মধ্যে স্লোগান ও পাল্টা স্লোগানকে ঘিরে উত্তেজনা চরমে ওঠে। এরপরই দু’পক্ষের মধ্যে বচসা […]
তারকা প্রার্থীদের অভিনয় নিয়ে প্রশ্ন না থাকলেও অনেকের কৌতূহল তাদের শিক্ষাগত যোগ্যতা কতটা।
কলকাতা , ৭ এপ্রিল:- টলিউডের সাথে রাজনীতির যোগ দীর্ঘদিনের থাকলেও সরাসরি এই যোগ মূলত তৃণমূলের আমল থেকেই লক্ষ্য করা যায়। তৃণমূলের আমল থেকে মমতা ব্যানার্জির হাত ধরে একাধিক তারকা সরাসরি রাজনীতির আঙিনায় পা রাখেন এবং অনেকেই প্রার্থী হয়ে টলি জগত থেকে সরাসরি বিধায়ক অথবা সাংসদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। আর এবার একুশের ভোটের আগে সরাসরি রাজনীতিতে […]









