কলকাতা , ২২ মার্চ:- নির্বাচন কমিশনের নির্দেশ মেনে রাজনৈতিক ব্যক্তিত্বদের বদলে প্রশাসনিক আধিকারিকদের রাজ্যের মেয়াদ উত্তীর্ণ পুরসভা গুলির প্রশাসক পদে নিয়োগ করা হয়েছে। এই মর্মে রাজ্যের পুরো ও নগর উন্নয়ন দপ্তর আজ এক নির্দেশিকা জারি করে। ওই নির্দেশিকায় জানানো হয়েছে কলকাতা পুরসভার নতুন প্রশাসক হলেন খলিল আহমেদ। তিনি দীর্ঘদিন পুরসভার কমিশনার ছিলেন। হাওড়া পুরসভার প্রশাসক অভিষেক ত্রিপাঠি, বিধাননগরের প্রশাসক হলেন দেবাশিস ঘোষ। আসানসোল পুর নিগমে নীতীন সিংঘানিয়া, শিলিগুড়ি পুরনিগমে প্রশাসক হিসেবে বসানো হয়েছে সুরেন্দ্র গুপ্তাকে। এখন থেকে তাঁরাই পুরসভার যাবতীয় দায়িত্ব পালন করবেন।
Related Articles
সাত সকালেই ইডির হানা হিন্দমোটরে।
হুগলি, ২৮ নভেম্বর:- সাত সকালে ইডি হানা হিন্দমোটর নিউ স্টেশন রোডের একটি আবাসনে।কেন্দ্রীয় এজেন্সির চার জন আধিকারিক ৬ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিয়ে আবাসনে প্রবেশ করেন। রোহিত ও হরষিত আগরওয়াল দুই ভাই এই ফ্ল্যাটের বাসিন্দা। উত্তরপাড়া পুরসভার সাত নম্বর ওয়ার্ডে ওই আবাসন। Post Views: 444
তিন বছর লেগে গেল বিধানসভায় ঢুকতে, লড়াইটা কঠিন ছিল-সায়ন্তিকা।
কলকাতা, ৭ জুন:- বরানগর উপনির্বাচনে জয়ী হওয়ার পর আজ বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। শপথ গ্রহণের বিষয় অধ্যক্ষের সঙ্গে আলোচনা করেন তিনি। অভিনেত্রী সঙ্গে ছিলেন পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। তিনি বলেন “স্পিকার স্যার আমাকে বহুবার বিধানসভায় আসতে বলেছিলেন, কিন্তু আমি আসিনি। কারণ, বাঁকুড়ায় হারার পর ঠিক করেছিলাম, যেদিন অধিকার […]
আগামী ১৫ দিনের মধ্যে রাজ্যে করোনা পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ৬ মে:- আগামী ১৫ দিনে রাজ্যের করোনা পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে মুখ্যমন্ত্রীর সকলকে সতর্ক করে দিয়েছেন। নবান্নে আজ সাংবাদিক বৈঠকে তিনি এই পরিস্থিতিতে সকলকে যথাযথভাবে মাস্ক পড়তে এবং বিধি-নিষেধ মেনে চলার আর্জি জানিয়েছেন। বাসে ভিড় এড়িয়ে যাতায়াতের তিনি পরামর্শ দেন। সরকার বাধ্য হয়ে লোকাল ট্রেন বন্ধ রেখেছে এবং […]










