হুগলি,২৬ জানুয়ারি:- প্রজাতন্ত্র দিবসের সকালে বর্ণময় শোভাযাত্রার মাধ্যমে পালন করা হলো ৭১ তম প্রজাতন্ত্র দিবস। রিষড়া পুরসভার উদ্যোগে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এদিন স্থানীয় প্রতিটি স্কুলের ছাত্রছাত্রীরা ত্রিবর্ণ পতাকা এবং নানা সাজে সজ্জিত হয়ে সাধারণতন্ত্র দিবসের শোভাযাত্রায় অংশ নেয় ।পুরভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র। নেতাজির মূর্তিতে মালা দিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা করা হয়। বেশ কটি সুসজ্জিত ট্যাবলও আজকের রেল্যিতে অংশ নেয়। প্রায় এক কিলোমিটার লম্বা প্রজাতন্ত্র দিবসের শোভাযাত্রা রিষড়ার বিভিন্ন পথ পরিক্রমা করে।
আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয় । প্রচুর মানুষ সকাল থেকে রাস্তার দু ধারে দাঁড়িয়ে অংশগ্রহণ কারীদের উৎসাহিত করেন।আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় বাংলা মাধ্যম ছাড়াও ইংরাজি , উর্দু এবং হিন্দি স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো ছিল।পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র ছাড়াও এদিন উপস্থিত ছিলেন উপ পৌরপ্রধান জাহিদ হাসান খান , কাউন্সিলর মনোজ গোস্বামি , শুভজিৎ সরকার , শীতল ঘটক , কৌশিক মুখোপাধ্যায় , সাকির আলী , অভিজিৎ দাস সহ অন্যান্য কাউন্সিলর ও বিশিষ্ঠ ব্যাক্তিবর্গরা।Related Articles
চার বছরে তিন বিয়ে, দু’জনের সাথে বিচ্ছেদের পর ৩য় জনকে খুন গুনধর স্বামীর!
সুদীপ দাস, ৪ এপ্রিল:- মাত্র চার বছরের মধ্যেই তিনটে বিয়ে। প্রথম দু’জনের সাথে টেকেনি সংসার। পরে ২য় জনের বোনের সাথে বিয়ে। সেখানেও শুরু হয় দাম্পত্য কলহ। যার জেরে ৩য় বৌকে স্বামীর হাতেই খুন হতে হলো। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত ব্যান্ডেল লোকোপাড়া এলাকায়। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যাক্তি পুলিশের কাছে ৩য় স্ত্রীকে […]
স্বামীজীর শিকাগো ধর্মসভা থেকে প্রত্যাবর্তন উৎসব পালিত হবে বেলুড় মঠে।
হাওড়া, ১৭ ফেব্রুয়ারি:- স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক কলকাতা প্রত্যাবর্তনের এবং আলমবাজার মঠে প্রথম পদার্পণের ১২৮তম বর্ষ উদযাপন উপলক্ষে রবিবার রাতে বেলুড় মঠে এক সাংবাদিক সম্মেলন করেন বেলুড় মঠ কর্তৃপক্ষ। সেই সাংবাদিক সম্মেলন থেকে মঠ কর্তৃপক্ষ জানান শিকাগো ধর্মমহাসভা তথা আমেরিকা এবং ইংল্যান্ডে স্বামী বিবেকানন্দের অভাবনীয় সাফল্য এবং তাঁর ভারত প্রত্যাবর্তনের পর সমগ্র দেশ তাকে যে সাদর […]
মরার উপর খাঁড়ার ঘা!এসআইআর আবহে উচ্ছেদের নোটিশ রেলের।
হুগলি, ৬ নভেম্বর:- হুগলি স্টেশন সংলগ্ন রেল লাইন পাড়ের দেশবন্ধু পল্লীর বাসিন্দারা উভয় সংকটে পড়েছেন। একদিকে ভোটার তালিকায় নাম থাকবে কিনা অন্য দিকে ঘরবাড়ি থাকবে কিনা। হাওড়া ব্যান্ডেল শাখার রেল লাইনের পশ্চিম পাড়ে প্রায় ত্রিশ বছর আগে বসতি গড়ে তোলেন পূর্ব বঙ্গ থেকে আসা মানুষজন। রেল লাইনের পাড় বরাবর রয়েছে নিকাশি খাল।সেই খালের পাড়ে একদিকে […]









