হাওড়া , ১৯ মার্চ:-বুধবার অনুষ্ঠানিকভাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার ২০২১ প্রকাশ করা হয়েছে। এরপর বৃহস্পতিবার হাওড়া সদরে দলীয় প্রার্থীরা এক সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে ওই ইস্তাহার প্রকাশ করেন। এরপর শুক্রবার থেকে প্রতিটি বিধানসভা কেন্দ্রভিত্তিক সাংবাদিক বৈঠক করে দিদির ১০ অঙ্গীকার প্রকাশ কর্মসূচী নিয়েছে তৃণমূল। এই কর্মসূচির অঙ্গ হিসাবে শুক্রবার সন্ধ্যায় হাওড়ার দলের শিবপুর কেন্দ্র কার্য্যালয়ে এক সাংবাদিক বৈঠক ডাকা হয়। সেখানে উপস্থিত ছিলেন শিবপুর কেন্দ্রে দলের প্রার্থী মনোজ তিওয়ারি, তৃণমূল নেতা চন্দন কান্তি চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Related Articles
প্রয়াত প্রাক্তন ক্রিকেটার ডিন জোন্স।
স্পোর্টস ডেস্ক, ২৪ সেপ্টেম্বর:- অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডিন জোন্স প্রয়াত। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি বৃহস্পতিবার মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯। আইপিএলের ধারাভাষ্যের কাজে তিনি ভারতে ছিলেন। প্রতিদিনই তাঁকে ধারাভাষ্য দিতে দেখা যেত মুম্বইয়ের স্টুডিওয়। অস্ট্রেলিয়ার হয়ে ৫২টি টেস্ট ও ১৬৪টি ওয়ানডে খেলেন জোন্স। Post Views: 428
করোনা থাবায় ৬২৫ বছরের মাহেশের রথযাত্রা , সকাল থেকেই চলছে পুজোপাঠ।
হুগলি, ১২ জুলাই:- করোনা পরিস্থিতিতে এ বছর হচ্ছে না মাহেশে ৬২৫ বছরের রথযাত্রা। টান পড়বে না রথের রশিতে। ঘুরবে না রথের চাকা। তবে নিয়মমেনে হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার পুজো অর্চনা। আজ থেকে ৬২৫ বছর আগে সর্বত্যাগী সন্ন্যাসী স্বামী ধ্রুবানন্দ মাহেশের যে রথের প্রবর্তন করেছিলেন তা আজও আবহমান কাল জুড়ে হয়ে আসছে মাহেশ ধামে। প্রতিবছর এই […]
সংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের নূন্যতম মজুরি ১০ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত।
কলকাতা, ২ জুলাই:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের শ্রমদফতর এবার সংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের নূন্যতম মজুরি ১০ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। চলতি সপ্তাহের বৃহস্পতিবার মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিদের নিয়ে গঠিত ন্যূনতম মজুরি সংক্রান্ত বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। ফলে রাজ্যের সংগঠিত ক্ষেত্রের প্রায় ১ কোটি শ্রমিক এই বেতনবৃদ্ধির সুযোগ পেতে চলেছেন। চলতি বছরের পুজোর আগেই […]







