কলকাতা , ১৯ মার্চ:- রাজ্যে বিধানসভা নির্বাচনের তৃতীয় পর্বের জন্য মনোনয়ন দাখিলের আজই ছিল শেষ দিন। একই সঙ্গে চতুর্থ পর্বের ভোটের জন্যও মনোনয়ন জমা নেওয়ার কাজ চলছে। এই পর্য়ায়ের বেশ কয়েকজন উল্লেখ্যযোগ্য প্রার্থী আজ তাদের মনোনয়ন জমা দিয়েছেন। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস আজ টালিগঞ্জ কেন্দ্র থেকে তার মনোনয়ন জমা দিয়েছেন। এ দিন আলিপুর ট্রেজারি বিল্ডিংয়ে গিয়ে নিজের মনোনয়ন জমা দেন রাজ্যের পূর্ত মন্ত্রী৷ রাজ্যের আরেক মন্ত্রী, বেহালা পশ্চিমের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ও আজ আলিপুরের ট্রেজারি বিল্ডিং এ তার মনোনয়ন জমা দিয়েছেন৷ তারকেশ্বর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত, উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিক, চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চা তথা সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিম, চাঁপদানি বিধানসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেসের প্রার্থী আব্দুল মান্নান, চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে ফরোয়ার্ড ব্লক প্রার্থী প্রণব ঘোষও আজ সংশ্লিষ্ট জেলা নির্বাচন দপ্তরে তাঁদের মনোনয়নন জমা দিয়েছেন।
Related Articles
হাওড়ায় DYFI এর স্বাস্থ্য ভবন ঘেরাওকে কেন্দ্র করে তুলকালাম।
হাওড়া, ৬ সেপ্টেম্বর:- হাওড়ায় বাম ছাত্র, যুবদের স্বাস্থ্য-দপ্তর অভিযান ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলো। ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বাম ছাত্র যুব সংগঠনের কর্মী সমর্থকেরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। রাস্তায় বসে পড়ে প্রতিবাদে সরব হন মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বাম কর্মীরা। আরজি কর-কাণ্ডে ও হাওড়া জেলা হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির ঘটনায় যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং […]
কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার দেবশ্রী চ্যাটার্জির মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোক প্রকাশ করেছেন।
পশ্চিমবঙ্গ সরকার তথ্য ও সংস্কৃতি বিভাগ নবান্ন ৩২৫, শরৎ চ্যাটার্জি রোড হাওড়া- ৭১১১০২ স্মারক সংখ্যাঃ ১০৪/আইসিএ/এনবি তারিখঃ ১১/০৯/২০২০ মুখ্যমন্ত্রীর শোকবার্তা কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার দেবশ্রী চ্যাটার্জির মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ হুগলির দাদপুরে এক পথ দুর্ঘটনায় প্রাণ হারান। বয়স হয়েছিল ৪৫ বছর। দক্ষ এই পুলিশ আধিকারিক পরিশ্রম ও নিষ্ঠার গুণে ডেপুটি কমিশনার […]
হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে করোনা চিকিৎসায় বেডের ব্যবস্থা।
হাওড়া , ১৮ মার্চ :- করোনা মোকাবিলায় ইতিমধ্যেই কোমর বেধে নেমেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। নেওয়া হয়েছে সতর্কতা। বেলেঘাটা আইডি হাসপাতালের পাশাপাশি বিভিন্ন সরকারি হাসপাতালগুলিকেও করোনা মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে। হাওড়াতেও সত্যবালা আইডি হাসপাতালকে বুধবার থেকে পুরোপুরি করোনা চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। এর পাশাপাশি হাওড়া পুরসভা ও স্বাস্থ্য দফতরের উদ্যোগে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে করোনা ভাইরাসে […]







