কলকাতা , ১৮ মার্চ:- আগামী ২৭ মার্চ প্রথম দফার বিধানসভা নির্বাচনে ১৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু আজ কলকাতায় বলেন দ্বিতীয় দফায় পয়লা এপ্রিল যে ৩০টি আসনে ভোট নেওয়া হবে সেখানে মোট ১৭২ জন প্রার্থী লড়াই এর ময়দানে রয়েছেন। এরমধ্যে তৃণমূল কংগ্রেস ও বিজেপির ৩০ জন করে এবং সিপিএমের ১৫ জন প্রার্থী রয়েছেন। অন্যদিকে তৃতীয় দফায় এখনও পর্যন্ত ৭৮টি মনোনয়ন জমা পড়েছে। এই পর্বে আগামীকাল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। অন্যদিকে চতুর্থ দফার জন্যে এখনও পর্যন্ত ৩৪টি মনোনয়ন জমা পড়েছে বলে সঞ্জয় বাবু জানিয়েছেন।
Related Articles
আইএসএলের ৩ সপ্তাহ আগেই গোটা দল নিয়ে অনুশীলনে এটিকে-মোহনবাগান
স্পোর্টস ডেস্ক , ২৯ অক্টোবর:- করোনার জন্য এবারের আইএসএল হবে গোয়ায়। বাইরের কারোর সেখানে যাওয়ার উপায় নেই। এমনকি সাংবাদিকদেরও এবার প্রবেশাধিকার নেই। কিন্তু এতেও নিয়ম বদলাতে নারাজ আন্তোনিও লোপেজ হাবাস। সন্দেশ ঝিঙ্গান, শুভাশিস বোস এবং তিরি, জাভিদের নিয়ে চলছে তাঁর ক্লোজড ডোর প্র্যাকটিস। নিয়মে বদল নেই। গোয়াতেও ক্লোজড ডোর অনুশীলন এটিকে মোহনবাগানের। হাবাসের নির্দেশে প্র্যাকটিস […]
জয়পুরে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম, আজই রিপোর্ট দেবেন নাড্ডার হাতে।
হাওড়া, ২৪ জুলাই:- নির্বাচন পরবর্তী সময়ে হাওড়া আমতার জয়পুরে বিজেপি কর্মীদের বাড়ি এবং দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই ঘটনায় আক্রান্ত পার্টি কর্মীদের বাড়ি ঘুরে গেলেন বিজেপির পাঁচ সদস্যের অনুসন্ধানকারী দল। আজ দুপুরে তারা আসেন হাওড়ার আমতায়। ওই পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের নেতৃত্বে ছিলেন বিনোদ সোনকর। তিনি এদিন কার্যত রাজ্য […]
হাওড়া শহরে অপরাধ রুখতে বাইক নিয়ে টহল দেবেন অ্যান্টি ক্রাইম ওসিরা।
হাওড়া , ২৯ জুলাই:- হাওড়ায় অপরাধ কমাতে নতুন পদক্ষেপ নিল সিটি পুলিশ। ১৬টি থানায় ১৬ জন সাব ইন্সপেক্টরকে ওসি অ্যান্টি ক্রাইম পদে পদোন্নতি করা হয় সম্প্রতি। নিজেদের থানা এলাকায় মূলত অপরাধ নিয়ন্ত্রণ করা ও অপরাধীদের গতিবিধি নজরে রাখাই মূল কাজ হবে তাঁদের। শিবপুর পুলিশ লাইনে নবনিযুক্ত অফিসার ইনচার্জদের দায়িত্ব কর্তব্য বুঝিয়ে দেন হাওড়ার নগরপাল কুণাল […]









