হাওড়া , ১৮ মার্চ:- বুধবার অনুষ্ঠানিকভাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার ২০২১ প্রকাশ করা হয়েছে। এরপর আজ বৃহস্পতিবার হাওড়া সদরে দলীয় প্রার্থীরা এক সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে ওই ইস্তাহার প্রকাশ করেন। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দলের সদরের সভাপতি ভাস্কর ভট্টাচার্য। এর পাশাপাশি বালি কেন্দ্রের প্রার্থী ডাঃ রাণা চট্টোপাধ্যায়, শিবপুর কেন্দ্রের প্রার্থী মনোজ তিওয়ারি, মধ্য হাওড়া কেন্দ্রের প্রার্থী অরূপ রায়, দক্ষিণ হাওড়া কেন্দ্রের প্রার্থী নন্দিতা চৌধুরী, সাঁকরাইল কেন্দ্রের প্রার্থী প্রিয়া পাল, পাঁচলা কেন্দ্রের প্রার্থী গুলশন মল্লিক, ডোমজুড় কেন্দ্রের প্রার্থী কল্যাণ ঘোষ প্রমুখ ওই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন। দলের হাওড়া সদরের চেয়ারম্যান অরূপ রায় বলেন, হাওড়ায় ১৬ – ০ ফল হবে। ভাজপা কেন হাওড়ায় এখনও সব কেন্দ্রে প্রার্থী দিতে পারেনি সেটা ওদের দলের বিষয়। আমরা নির্বাচনে ওয়াকওভার নিতে চাই না। আমরা চাই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী।
Related Articles
উদ্বেগ বাড়িয়ে চব্বিশ ঘণ্টায় রাজ্যে নতুন করে তিন হাজার ৬১২ জন করোনায় সংক্রমিত হয়েছেন।
কলকাতা , ১১ অক্টোবর:- উদ্বেগ বাড়িয়ে গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে নতুন করে রেকর্ড সংখ্যক তিন হাজার ৬১২ জন মানুষ করোনায় সংক্রমিত হয়েছেণ। রাজ্যে এখনও পর্যন্ত দুই লাখ ৯৪ হাজার ৮০৬ জন করনায় সংক্রমিত হলেও তার মধ্যে দুই লাখ ৫৮ হাজার ৯৪৮ জন সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে করনা থেকে আরোগ্যের হার গতকালের তুলনায় আজ আরও একটু […]
বাজেট পেশ হাওড়া পুরসভায়।
হাওড়া, ২০ মার্চ:- ২০২৩-২০২৪ আর্থিক বছরের বাজেট পেশ হলো হাওড়া পুরসভায়। এবার মোট ৩৩৪ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। গত বছরের মতোই পরিকল্পনা অনুসরণ করে এবার বাজেট তৈরি করা হয়েছে বলে হাওড়ার পুর প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী এদিন জানান। তিনি বলেন, গত বাজেটে উন্নয়ন খাতে খরচ ধরা হয়েছিল ১৩৯ কোটি টাকা। এবছরের বাজেটে সেটা […]
“নেতা ধরো, জেল ভরো”, বিজেপির বিক্ষোভ এবার হাওড়ায়।
হাওড়া, ২৭ জুলাই:- রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে এবার হাওড়ায় “নেতা ধরো জেল ভরো” কর্মসূচি নেওয়া হলো বিজেপির তরফ থেকে। মধ্য হাওড়া মন্ডল-২ এর তরফ থেকে শ্যামাশ্রী মোড়ে বুধবার সন্ধ্যে নাগাদ ওই কর্মসূচি পালিত হয়। হাতে প্ল্যাকার্ড পোস্টার হাতে স্লোগান দেন কর্মীরা। এদিনের “চোর ধরো জেল ভরো” কার্যক্রমে উপস্থিত ছিলেন হাওড়া সদর বিজেপির জেলা সভাপতি মণিমোহন […]










