হুগলি, ১৭ মার্চ:- ডানকুনি চামুণ্ডা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন চন্ডীতলা বিজেপির তারকা প্রার্থী যশ দাশগুপ্ত। সকালে পুজো দিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে আলাপ চারিতা সেরে নেন যশ। এরপর ডানকুনি স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ করেন। উৎসাহীদের সেল্ফি তোলেন, অটোগ্রাফ বিলি করেন। বড়দের প্রনাম করতেও দেখা যায় তারকাকে। ডানকুনি পুরসভার ৮ ও ১৬ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে হাত জোর করে ভোট প্রার্থনা করেন যশ। বিজেপির তারকা প্রার্থী বলেন, আমি বিনোদন জগতের লোক। এখন রাজনীতির ময়দানে এসেছি। মানুষকে বিনোদন করা আর মানুষের পাশে থেকে কাজ করা এক জিনিস না। আমি সেটাই করতে চাই। হাসপাতাল স্কুল সহ চন্ডীতলার সামগ্রিক উন্নয়ন করতে চাই। রাজ্যে শিল্পের দরকার। কাজের অভাবে যুবকরা ভিন রাজ্যে যেতে বাধ্য হচ্ছে। সবাই বলছে খেলা হবে কেউ বলছে না কাজ হবে, কোনো ব্যাক্তিগত কাদা ছোঁড়াছুড়ি না করে মানুষের কাছে গিয়ে আমরা কি করতে পারি সেটা বলছি।
Related Articles
রাজনীতি আর ধর্মনীতি এক করে দিলে চলবে না – সিদ্দিকুল্লা চৌধুরী।
হুগলি, ১২ নভেম্বর:- ফুরফুরা শরীফে এলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। মুখ্যমন্ত্রীর দেওয়া ফুলের তোড়া ত্বহা সিদ্দিকীর হাতে তুলে দেন তিনি। এদিন গাড়ি থেকে নামতেই সিদ্দিকুল্লা চৌধুরীকে অভ্যর্থনা জানাতে এগিয়ে এলেন পীরজাদা ত্বহা সিদ্দিকী। পাশাপাশি কোলাকুলিও করেন তারা।প্রায় আধঘন্টা ধরে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন এই সংখ্যালঘু নেতা। তারপর ত্বহা সিদ্দিকীর প্রতিষ্ঠিত মসজিদ ও হাফেজী মাদ্রাসা সহ […]
২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের মনোনয়নে বাঁধা দেওয়া হয়েছিল , বকলমে স্বীকারোক্তি কল্যানের !
সুদীপ দাস, ৬ সেপ্টেম্বর:- ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে দিকে দিকে বিরোধীদের মনোনয়নে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছিলো। রাজ্যের জেলায় জেলায় ত্রিস্তর পঞ্চায়েত ব্যাবস্থার বিভিন্ন আসনে বিরোধীদের মনোনয়ন জমা দিতে না দেওয়াকে কেন্দ্র করে কম উত্তেজনার সৃষ্টি হয়নি। বিশেষ করে হুগলীর আমরামবাগ বিডিও অফিস থেকে বিরোধী প্রার্থীকে মারতে মারতে বের করে দেওয়ার ছবি আজও জ্জ্বলন্ত। কিন্তু আজ অবধি […]
গানের সুরে মানুষকে সচেতন করার আহ্বান বিজেপির।
কোচবিহার,২৪ মার্চ:- গানে গানে মানুষকে সচেতন করার পাশাপাশি এলাকা পরিচ্ছন্নতার কাজে নামল বিজেপির কর্মীরা। কোচবিহার শহরের ১ নং ওয়ার্ডের মাণ্টু দাস গুপ্ত পল্লী এলাকায় কীটনাশক প্রয়োগের পাশাপাশি গানের সুরে সচেতনতার বার্তা দেয় তারা। তাঁদের অভিযোগ, পরিচ্ছন্নতার অভাব রয়েছে কোচবিহার শহরে। এই সঙ্গে তাঁদের দাবী, কোচবিহার শহর সামান্যতম নাগরিক পরিষেবা পাচ্ছে না সাধারন মানুষ। ১ […]








