ব্যারাকপুর, ১৬ মার্চ:- ব্যারাকপুর শিল্পাঞ্চলে এখনও বিজেপির পার্থী তালিকা ঘোষণা হয়নি। তা সত্ত্বেও আর দেরি না করে মঙ্গলবার সাত সকালে ভাটপাড়ার ১৬ নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয়ের সামনে থেকে বেরিয়ে পায়ে হেঁটে বাড়ি বাড়ি জনসংযোগ সারলেন এলাকার প্রাক্তন বিধায়ক পবন কুমার সিং। ঢাক-ঢোল বাজিয়ে দলীয় কর্মী-সমর্থকরা পবনের সঙ্গে প্রচারে বেরিয়ে ১৬ নম্বর ওয়ার্ডের অধিকাংশ এলাকা পরিক্রমা করলেন। এদিন প্রচার চলাকালীন পবনকে দেখে স্থানীয় বাসিন্দাদের অনেকেই বাইরে বেরিয়ে এসে তাকে মালা পরিয়ে অভ্যর্থনা জানান। পাশাপাশি প্রাক্তন বিজেপি বিধায়কের প্রচারের সময় অনেককেই জয় শ্রীরাম স্লোগান দিতে দেখা যায়। রীতিমত জাঁকজমক পুর্ন এদিনের প্রচারে মানুষের শতসফুর্ত সারা মেলায় আপ্লুত পবন কুমার সিং।
Related Articles
টেলিমেডিসিন প্রকল্পের আওতায় এবার নানাবিধ চিকিৎসা যুক্ত করা হচ্ছে।
কলকাতা, ২৬ অক্টোবর:- রাজ্য সরকারের স্বাস্থ্যইঙ্গিত টেলি মেডিসিন প্রকল্পের আওতায় এবার গ্যাস্ট্রোএন্টেরোলজি সহ পেটের নানাবিধ রোগের চিকিৎসা যুক্ত করা হচ্ছে। মাত্র ১০ মাস আগে বাংলার বুকে চালু হয়েছে ‘স্বাস্থ্যইঙ্গিত’ প্রকল্প। এই প্রকল্পের অধীনে বাংলার মানুষ বিনামূল্যে সরকারি হাসপাতাল থেকেই টেলিমেডিসিনের সুযোগ পান। এখনও পর্যন্ত রাজ্যের গ্রামীণ ও শহরের স্বাস্থ্যকেন্দ্রগুলিতে এই পরিষেবা চালু করা হয়েছে যাতে […]
৪০০ বছর ধরে পটে আর ঘটেই দশভূজা আরাধনা চুঁচুড়ার পালবাড়িতে।
হুগলি, ১৭ অক্টোবর:- বিগত ৪০০ বছরের বেশি সময় ধরে পটে আর ঘটেই দশভূজার আরাধনা হয় পাল বাড়িতে। হুগলি নদীর তীরবর্তী চুঁচুড়ার পালগলির পাল বাড়ির কুলদেবতা রাধামদন গোপালজিউ (রাধা-কৃষ্ণ) ছাড়া কোনও দেব-দেবীর মূর্তি রাখা মানা। তবে, কারণটা বর্তমান বংশধরদের অজানা। চটের তৈরি পটচিত্রে দেবী দুর্গার আরাধনা হতো। কালের নিয়মে প্রায় চারশো বছরের প্রাচীন পটকে আর টিকিয়ে […]
বুধবার থেকেই পুরোপুরি স্বাভাবিক হবে উত্তর হাওড়ার জল সরবরাহ পরিস্থিতি।
হাওড়া , ২২ জুন:- অবশেষে মিটতে চলছে উত্তর হাওড়ার জলের সমস্যা। প্রায় সপ্তাহখানেক আগে নস্করপাড়ার কাছে পুরসভার পানীয় জল সরবরাহের একটি পাইপ লাইন ফেটে যায়। যার ফলে উত্তর হাওড়ার বেশ কয়েকটি ওয়ার্ডে জল সরবারাহে ব্যাঘাত ঘটে। রবিবার পুরসভার পক্ষ থেকে জানানো হয়, ক্ষতিগ্রস্ত পাইপ লাইনের প্রয়োজনীয় মেরামতের অঙ্গ হিসেবে বিকল্প পাইপ লাইন বসানোর কাজ একদম […]










