হুগলি , ১৬ মার্চ:- হুগলি জেলার কোন্নগরের কানাইপুর নপাড়া শিবতলা এলাকায় শিব মন্দিরে পুজো দিয়ে প্রচারে ঝড় তুললেন উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রবীর ঘোষাল। এদিন কানাইপুর নপাড়া এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে প্রথমে শিব মন্দিরে পুজো দেন প্রার্থী এরপর নপাড়া এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের সাথে জনসংযোগ করে প্রচার সারেন প্রবীর ঘোষাল। প্রচার সেরে বিজেপি প্রার্থী প্রবীর ঘোষাল বলেন এই এলাকার মানুষ সবাই তার পরিচিত আর মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে প্রচারে বেরিয়ে। সবাই রাজ্যে পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। তার প্রার্থীপদ ঘোষণার পরেই দেখা যায় কোন্নগরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে বিজেপির কর্মী সমর্থরা, যদিও তাকে আমল দিতে নারাজ প্রবীরবাবু। তিনি বলেন মুষ্টিমেয় কিছু মানুষ করেছে, এটা তৃণমূলের খেলা। তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে, মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বিজেপিকেই ভোট দেবে।
Related Articles
হঠাৎই অসুস্থ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।
কলকাতা ,২ জানুয়ারি:- হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। শনিবার সকালে জিম করতে গিয়ে ঘটে বিপত্তি। সকালে জিম করতে গিয়ে হঠাৎই মাথা ঘুরে পড়ে যান তিনি। তৎক্ষণাৎ তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসা শুরু হয়। হাসপাতাল সূত্রে খবর, একটি মৃদু হার্ট অ্যাটাক হয়েছে সৌরভের। তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য একটি […]
সিঙ্গুর আমার জীবনের বড় ভুল , ওখানে শিল্প হলে বাংলা আজ নির্জলা থাকতো না – মুকুল রায়।
হুগলি , ২৫ ডিসেম্বর:- আমি তিন বছর আগে প্রকাশ্যে সাংবাদিক ডেকে বলেছিলাম সিঙ্গুর আমার জীবনের বড় ভুল। সেটার কারন হচ্ছে সেই সময় সিঙ্গুরের মাটি থেকে তৃণমূল কংগ্রেস টাটাকে তাড়িয়ে না দিতো এবং তাকে শিল্প করতে দিতো, আহলে আজ বাংলা এরকম নির্জলা থাকতো না। যুবকদের চাকরি হচ্ছেনা, কোন শিল্প নেই, এর জন্যে মূল হচ্ছে টাটাদের ওখানে […]
চুরি যাওয়া লক্ষাধিক টাকার কাঠ সহ আট জনকে গ্রেপ্তার করলো সিঙ্গুর থানা।
হুগলি, ১৪ জুলাই:- গোপনসুত্রে খবর পেয়ে সিঙ্গুর থানার পুলিশ চুরি যাওয়া ১০ লক্ষাধিক টাকার মূল্যের কাঠ বাজেয়াপ্ত করল হাওড়ার একটি কাঠের মিল থেকে। ঘটনায় মোট আটজনকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের এদিন চন্দননগর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সুত্রে জানা গেছে, গত ১১ ই জুন সিঙ্গুরের পুরষোত্তমপুর এলাকার একটি কাঠের মিল থেকে চুরি করে পালিয়ে গিয়েছিল […]






