হাওড়া , ১৫ মার্চ:- বন্ধ ফ্ল্যাট থেকে এক গৃহবধূর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাওড়ার বালিতে। স্থানীয় দেওয়ানগাজির ২, হরি কুমার ব্যানার্জী লেনে ঘটনাটি ঘটে। মৃতার নাম শুক্লা চক্রবর্তী (৩৮)। কল্পনা অ্যাপার্টমেন্টের চারতলার একটি ফ্ল্যাটে থাকতেন তিনি। গত শুক্রবার ওই স্বামী সুকান্ত চক্রবর্তীর সাথে তাঁর শেষবার কথা হয়েছিল। সোমবার সকালে বারে বারে ডাকাডাকি করেও সাড়া মেলেনি ওই গৃহবধূর। বিকেলে পুলিশ এসে দরজা ভেঙ্গে ওই শুক্লাদেবীর দেহ উদ্ধার করে। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ওই গৃহবধূ। এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অসুস্থতার কারণে মৃত্যু নাকি আত্মহত্যা তা তদন্ত করে দেখছে পুলিশ।
Related Articles
শিলিগুড়ির মহকুমার বিধাননগরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মাল বোঝাই গাড়ি,আহত চালক।
দার্জিলিং,১২ ফেব্রুয়ারি:- বুধবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের সদরগছ এলাকায় ৩১ নং জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মাল বোঝাই ছোট গাড়ি। এই ঘটনায় আহত চালক। জানা গিয়েছে যে এদিন গাড়িটি শিলিগুড়ি থেকে রায়গঞ্জের উদ্দেশ্য যাচ্ছিল। ঠিক সেই সময় বিধাননগরের সদরগছের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরেই উল্টে যায়। এই দেখে স্থানীয়রা তরীঘরী আহতকে […]
জাগো বাংলার স্টল মেলার ভিতরে না হওয়া নিয়ে কোন্নগরে এসে তীব্র অসন্তোষ কল্যাণের।
হুগলি, ৩ জানুয়ারি:- আজ থেকে শুরু হল কোন্নগর বইমেলা। শকুন্তলা কালি মন্দির মাঠে এই মেলায় নানা ধরনের বই এর স্টল। কিন্তু জায়গা হয়নি তৃনমূল মুখোপত্র জাগো বাংলার স্টলের। কোন্নগর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় দেবের নেতৃত্বে কোন্নগর মেলার বাইরে জাগো বাংলার বুক স্টল দেওয়া হয়েছে। কিন্তু মেলার মূল অনুষ্ঠান মঞ্চের পাশেই রয়েছে একটি বুক স্টল […]
দিনহাটায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে , উত্তেজনা
কোচবিহার, ২ মার্চ:- বিজেপি এক মণ্ডল সম্পাদককে মারধোর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। দিনহাটা থানার ভেটাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বালাডাঙ্গা গ্রামে ওই ঘটনা ঘটেছে। আহত বিজেপির মণ্ডল সম্পাদকের নাম দিলিপ বর্মণ। তিনি ২২ ও ২৩ নম্বর মণ্ডল কমিটির সম্পাদক পদে রয়েছেন অভিযোগ। গতকাল বিকেল নাগাদ তিনি বাড়ির দিকে ফেরার সময় রাস্তায় তৃণমূল […]









