অঞ্জন চট্টোপাধ্যায়,২৫ জানুয়ারি:- শেষবার জয়টা এসেছিল ১৪ ডিসেম্বর ঘরের মাঠে । এবার এল ২৫ জানুয়ারি চেন্নাইয়ের মাঠে । গতবারের আই লিগ চ্যাম্পিয়নদের তাঁদের ঘরের মাঠে ২-০ গোলে হারাল রানার্সরা। অর্থাৎ চেন্নাই সিটি এফসিকে হারাল ইস্টবেঙ্গল। অ্যালেজান্দ্রো ফিরতেই বাস্তব রায়ের কোচিংযে দেখা গেল ভয় ডরহীন লাল হলুদ ব্রিগেডকে। যদিও এদিন প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে বেশ চাপে দেখায়। একের পর এক গোল মিস করে যান কোলাডো। ম্যাচ যখন কার্যত ড্র এর দিকে এগোচ্ছে তখন ক্রোমাকে নামানো হয়। কলকাতা ময়দানের এই খেপুরে ফুটবলার নামাতেই ইস্টবেঙ্গলের পাসিং ফুটবল ফিরে আসে। ৬৮ মিনিটে গোল করেন মার্কোস। সেই গোল নিয়ে চেন্নাই অফসাইড দাবি করলেও তা ধোপে টেকেনি। ৭৭ মিনিটে পেনালি পায় ইস্টবেঙ্গল। পেনালিতে গোল করে যান কোলাডো। এই জযে ফলে ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ৪ নম্বরে উঠে এল ইস্টবেঙ্গল । যদিও পরের ম্যাচে আর বাস্তব রায় কোচিং করাতে পারবেন না। কোচিংয়ে আসবেন অ্যালেজান্দ্রোর প্রাক্তন সহকারী মারিও ।
Related Articles
বন্ধ ব্যান্ডেল চার্চ, মাঝপথেই ঘরমুখো ব্যাবসায়ীরা!
সুদীপ দাস, ৪ জানুয়ারি:- আবারও তালা ঝুললো হুগলীর ব্যান্ডেল চার্চে। প্রত্যেকবছরই ২৫শে ডিসেম্বরকে উপলক্ষ্য করে চার্চ সংলগ্ন গঙ্গা তীরবর্তী এলাকায় মেলা বসে। যা কমবেশী মাস দেড়েক স্থায়ী হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক ব্যাবসায়ী এসে এখানে পসরা সাজিয়ে বসেন। কিন্তু সরকারী নির্দেশে মেলাতে নিষেধাজ্ঞা এসেছে। ব্যান্ডেল চার্চ কর্তৃপক্ষও আবার সোমবার থেকে গীর্জার গেটে তালা ঝুলিয়ে […]
এ বছর সাধারণতন্ত্র দিবসে কুচকাওয়াজের অনুষ্ঠান দেখা সাধারন মানুষের জন্য বন্ধ।
কলকাতা , ২১ জানুয়ারি:- করোনা অতিমারির কারণে এ বছর সাধারণতন্ত্র দিবস কুচকাওয়াজের অনুষ্ঠান সাধারণ মানুষ রেড রোডে গিয়ে দেখতে পারবেন না। এবার এই অনুষ্ঠান খুব ছোট্ট করে করা হচ্ছে। রাজ্যপাল জগদীপ ধনকড়, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায় ছাড়া নির্দিষ্ট সংখ্যক সরকারি আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন। সেনাবাহিনীর তরফেও কুচ কাওয়াজ এ বিশেষ প্রদর্শনী […]
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের, পঞ্চায়েতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালালো দুষ্কৃতীরা।
হাওড়া, ২ মে:- তৃণমূলের পঞ্চায়েতে গোষ্ঠীদ্বন্দ্বের জের, হাওড়ার বাঁকড়ায় তিন নম্বর পঞ্চায়েত অফিসে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালাল দুষ্কৃতিরা। আহত এক। প্রায় তিন থেকে চার রাউন্ড গুলি চলে বলে জানা গেছে। আহত হন পঞ্চায়েত প্রধানের বাবা। মহিলা প্রধানকে টার্গেট করা হয়েছিল বলে জানা গেছে। তিনি প্রাণ বাঁচাতে অফিসের টেবিলের নিচে আশ্রয় নেন। দুষ্কৃতিদের হাত থেকে […]








