হুগলি , ১৫ মার্চ:- নির্দল প্রার্থী হয়ে ভোটে দাঁড়াবেন গতকাল ঘোষণা করেছিলেন কৃষ্ণা ভট্টাচার্য, আজ দেওয়াল লেখা শুরু করে দিলেন। বিজেপির রাজ্যে কমিটির সদস্য হুগলি জেলার প্রাক্তণ বিজেপি সভাপতি কৃষ্ণা ভট্টাচার্য গতকাল দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। গতকাল তিনি বলেন প্রবীর ঘোষাল টিকিট পেলো কি করে যে দলে প্রবীর ঘোষালের মতো লোক থেকে সেই দলে থাকবো না। তাই আমি নির্দল প্রার্থী হয়ে ভোটে দাঁড়াবো উত্তরপাড়া বিধানসভায়। আজ থেকেই দেওয়াল লেখা শুরু করলেন কৃষ্ণা ভট্টাচার্য।
Related Articles
কালীপুজোর দিনেই ঘূর্ণিঝড় সিত্রাং বঙ্গোপসাগরের বুকে জন্ম নেবে, জানালো আবহাওয়া দপ্তর।
কলকাতা , ২০ অক্টোবর:- উৎসবের আকাশে দুর্যোগের ভ্রুকুটি। যে আশঙ্কা নিয়ে বহুদিন ধরে চলছে জল্পনা, সেইসামুদ্রিক ঘূর্ণিঝড় সিত্রাংয়ের জন্মের লগ্ন উপস্থিত প্রায়। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী সোমবার কালিপুজোর দিনই সে বঙ্গোপসাগরের বুকে জন্ম নেবে। তারপর বাঁক নিয়ে সে এগিয়ে আসবে উপকূলের দিকে। তার জেরে দক্ষিণবঙ্গের ৭টি জেলা প্রবল ঝোড়ো হাওয়া, বৃষ্টি ও জলোচ্ছ্বাসের […]
শেষ মুহূর্তের ভোটে উত্তেজনা হুগলির নবগ্রামে।
হুগলি, ৮ জুলাই:- ভোটের শেষ মুহূর্তে উত্তেজনা ছড়ালো নবগ্রাম এলাকায়। নবগ্রাম হীরালাল পাল বালিকা বিদ্যালয়ে ভোটের শেষ মুহূর্তে হাতাহাতিতে জড়িয়ে পড়ে সিপিএম ও তৃণমূল। তৃণমূলের অভিযোগ ভোট শেষ হওয়ার আগেই সিপিএম স্কুলের গেট আটকে দেয়, তার প্রতিবাদ করে তৃণমূল। এরপরেই তৃণমূলের উপর হামলা করে সিপিএম। আর এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ […]
অষ্টম শ্রেণীর পড়ুয়াদের জন্য স্কুল খোলার সিদ্ধান্ত স্থগিত রাখছে রাজ্য।
কলকাতা, ২৩ ডিসেম্বর:- কিছুতেই পিছু ছাড়ছে না করোনা জুজু। তাই আপাতত রাজ্যে প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের জন্য স্কুল খোলার সিদ্ধান্ত স্থগিত রাখতে বাধ্য হচ্ছে রাজ্য।শিক্ষামন্ত্রীর ইচ্ছা ছিল জানুয়ারি মাসেই পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ক্লাস খোলা হবে। বিদ্যালয়ে এসেই অফলাইনে ক্লাস করতে হবে প্রত্যেক পড়ুয়াকে। কিন্তু তাতে জল ঢেলে দিল ওমিক্রন। করোনার এই নয়া প্রজাতির […]











