হুগলি , ১২ মার্চ:- তৃতীয় লিঙ্গের ভোটারদের ভোট দানে অবগত করার লক্ষ্যে হুগলি জেলার সিঙ্গুরে তৈরি করা হল কিয়স্ক। নির্বাচন কমিশনের উদ্যোগে সিঙ্গুর ব্লক প্রশাসনের ব্যাবস্হাপনায় নতুন চিন্তা ভাবনায় তৈরি করা হয়েছে ‘সবার ভোট সবার শপথ’ নামে এই কিয়স্ক। যেখানে রাখা হয়েছে ভিপিপ্যাট। ইভিএম এর মাধ্যমে ভোটারদের সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ বলে জানিয়েছেন সিঙ্গুর ব্লক আধিকারিক পার্থ বন্দোপাধ্যায়। প্রতিটি ভোটের তাঁদের মূল্যবান ভোট সঠিক ভাবে দিতে পারে, তার জন্য হাতেকলমে পরীক্ষামূলক শিক্ষার জন্য তৈরি করা হয়েছে এই কিয়স্ক। পাশাপাশি ব্লকের প্রতিটি বুথ সংলগ্ন এলাকায় ইভিএম এর মাধ্যমে ভোটদানের সচেতনতা ক্যাম্প করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে এই কিয়স্কের শুভ উদ্বোধন করল সিঙ্গুরের বৃহন্নলা সম্প্রদায়ের ভোটাররা। সরকারি ভাবে এই উদ্যোগ কে স্বাগত জানিয়েছে তৃতীয় লিঙ্গের ভোটাররা। আগামীদিনে তৃতীয় লিঙ্গের ভোটাররা আরো বেশি সচেতন হবে ভোটের দিন বিভিন্ন বুথে ভিপিপ্যাট এর মাধ্যমে ভোটদানে যুক্ত হয়ে।
Related Articles
কোভিড টিকাকরনে গতি আনতে ব্যাবসায়ী সংগঠনগুলিকে সাহায্য করার অনুরোধ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৩ মে:- রাজ্যে কোভিড টিকাকরণে আরো গতি আনতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বণিকসভা ও ব্যবসায়ী সংগঠনগুলিকে সাহায্য করার অনুরোধ জানিয়েছেন। পাশাপশি করোনা মোকাবিলায় জেলার হাট-বাজারগুলি নিয়মিত স্যানিটাইজেশনে সহায়তা করতেও তিনি বণিকসভাগুলিকে উদ্যোগী হতে আবেদন জানিয়েছেন। নবান্নে আজ ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী সার্বিক টিকা করনের লক্ষ্যে সরবরাহ ব্যবস্থা যাতে নিয়মিত থাকে তা দেখার জন্য […]
দু চোখে স্বপ্ন , আর পাঁচটা শিশুর মতোই স্বাভাবিক জীবনে ফিরতে চায় ৭ বছরের শিশু কন্যা ।
নদিয়া , ১১ আগস্ট:- দু চোখে স্বপ্ন আর দশটা ছেলে মেয়েদের মত হাসবে খেলবে ওই শিশু কন্যা । কিন্তু এমনি কপাল সে তার দু চোখে দেখতে পায় না । নদিয়ার ধানতলা থানার নপাড়া কামালপুরের বাসিন্দা ভোলা সর্দারের ৭ বছরের শিশু কন্যা । তার চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন কিন্তু হত দরিদ্র বাবা লক ডাউনে নুন […]
ধনেখালির এক তরুণের মৃত্যুকে ঘিরে রাজনৈতিক চাপান উতোর তুঙ্গে।
সুদীপ দাস,৩ এপ্রিল:- শুক্রবার ধনেখালির এক তরুণের মৃত্যুকে ঘিরে রাজনৈতিক চাপান উতোর শুরু হয়েছে।দিন দশেক আগে দিল্লী থেকে ধনেখালির বাড়িতে ফেরেন।বুধবার অসুস্থ হয়ে পড়ায় তাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়।তারপর থেকে তরুণ ইমামবাড়া হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল। তরুণের মৃত্যুর ঘটনায় এ দিন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় জেলা সদর হাসপাতা্লের ভূমিকায় প্রশ্ন তোলেন। […]








