কলকাতা , ১২ মার্চ:- প্রাথমিকভাবে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তারপর ধাপে ধাপে ১৭০ এবং ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে কিছু দিনের মধ্যে আরও দুইশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে। অর্থাৎ হিসাব অনুযায়ী মোট ৪৯৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোটের আগেই রাজ্যে পৌঁছাচ্ছে। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে যেখানে সাধারন অবজারভার ছিলেন ১৬০ জন, পুলিশ অবজারভার ছিলেন ৩১ জন। তার জায়গায় ২০২১ বিধানসভা নির্বাচনে ৫৫ জন পুলিশ অবজারভার এবং ২০৯ জন সাধারণ অবজারভার দায়িত্বে থাকবেন, এমনই জানা গেছে নির্বাচন কমিশন সূত্রে।
Related Articles
গ্রীষ্মে পানীয় জলের সঙ্কট মেটাতে জরুরি বৈঠক হাওড়া পুরনিগমের।
হাওড়া, ১৪ মার্চ:- আসন্ন গ্রীষ্মে পানীয় জলের সঙ্কট মেটাতে সোমবার দুপুরে জরুরি বৈঠকে বসেন হাওড়া পুরনিগমের আধিকারিকরা। দোল এবং রমজানের আগেই সমস্যা মেটানোর উদ্যোগ নেওয়া হয়। সোমবার দুপুরে হাওড়ার পদ্মপুকুর প্ল্যান্টে ওই জরুরি বৈঠক হয়। ওই বৈঠকের নেতৃত্ব দেন হাওড়ার পুর প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরী। এছাড়াও পুরসভার জল বিভাগের আধিকারিকরাও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। […]
হুগলিতে ছয় পঞ্চায়েত ত্রিশঙ্কু, দলে ফেরার দরজা বন্ধ থাকলেও ভরসা সেই নির্দল রাই।
হুগলি, ১৩ জুলাই:- হুগলি জেলায় ছয়টি গ্রাম পঞ্চায়েতের ভাগ্য অনিশ্চিত।হুগলি জেলায় পঞ্চায়েত ভোটের ফল বেরোনোর পর একের পর এক পঞ্চায়েতে দেখা গেছে ঘাস ফুল ফুটতে। বিরোধী শিবিরে রীতিমত ধস হুগলি জেলায়। কিন্তু এখন খবরের শিরোনামে হুগলি জেলার ছয়টি গ্রাম পঞ্চায়েত। কারণ হুগলি জেলায় ভোটের ফল বেরোনোর পর ত্রিশঙ্কু হয়েছে ছয়টি পঞ্চায়েত। এই পঞ্চায়েত গুলির মধ্যে […]
ক্যারাটে প্রতিযোগিতায় সোনা জয় কানাইপুরের ছাত্রের।
হুগলি,৭ আগস্ট:- আন্তর্জাতিক মানের ক্যারাটে প্রতিযোগিতায় অংশ নিয়ে বড় ধরনের সাফল্য পেল কোন্নগরের কানাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকার এক ছাত্র। সকলকে তাক লাগিয়ে দিয়েছে কানাইপুর গ্রাম পঞ্চায়েতের নপারা গ্রামের খুঁদে। সে আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় জিতে নিয়েছে সোনার পদক।তার এই সাফল্যে হুগলি জেলার খুশির হাওয়া হুগলি জেলার কানাইপুর এলাকায়।এবার দু’দিন ধরে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে সপ্তম আন্তর্জাতিক […]









