ঝড়গ্রাম , ১২ মার্চ:- এবারের নির্বাচন হাইভোল্টেজ নির্বাচন বলেই দাবি রাজনৈতিক মহলের। নির্বাচনের প্রচারে শাসক থেকে বিরোধী সকলের মুখেই একটাই সুর ” খেলা হবে “। মিটিং, মিছিল থেকে শুরু করে দেওয়াল লিখন সব জায়গায় খেলা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রীর মুখেও খেলা হবে স্লোগান শোনা গিয়েছে। “খেলা হবে ” এই স্লোগান আরও একধাপ এগিয়ে গেলো। শুক্রবার ঝড়গ্রাম শহরের কোর্ট রোড চত্ত্বরের দোকান গুলিতে দেদার বিক্রি হচ্ছে ” খেলা হবে ” ট্রি শার্ট। লাল,নীল, সাদা,হলুদ সব রঙের পাওয়া যাচ্ছে। যা এই ভোটের বাজারে বিক্রি হচ্ছে দেদার বলে দাবি দোকানদারদের । গৌতম ঘোষ নামে এক দোকানদার বলেন, এবারের ভোটে খেলা হবে খেলা স্লোগান চলছে চারিদিকে। তাই আমরা বিভিন্ন কোম্পানির খেলা হবে গেঞ্জী নিয়ে এসেছি। বাজারে ভালই চাহিদা আছে। ভালই বিক্রি হচ্ছে। কয়েকদিনের মধ্যেই প্রায় ১৫০টির বেশি বিক্রি হয়েছে।
Related Articles
অর্থনীতিকে চাঙ্গা করতে এবার জেলায় জেলায় তৈরি হবে নতুন হাট-বাজার।
কলকাতা, ১৬ জুলাই:- রাজ্য সরকার গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে জেলায় জেলায় নতুন হাট বাজার তৈরির সিদ্ধান্ত নিয়েছে। মূলত কৃষিজাত পণ্যের স্থানীয় বাজার আরও প্রসারিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জ্যের ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্প দফতর সূত্রে জানা গিয়েছে। নতুন হাটবাজার তৈরির জন্য যথাযথ স্থান নির্ধারণের পাশাপাশি প্রতিটি জেলা প্রশাসনকে গ্রামীণ হাট বাজার গুলির […]
সিকিমে আটকে থাকা পর্যটক ও তাদের পরিবারের জন্য চালু হলো হেল্পলাইন নাম্বার।
কলকাতা, ১৫ জুন:- প্রাকৃতিক দুর্যোগে সিকিমে আটকে থাকা পর্যটক ও তাঁদের পরিবাররে জন্য হেল্পলাইন চালু করল রাজ্য সরকার। লাগাতার ভারী বৃষ্টি এবং ধসের কারণে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় উত্তর সিকিমে হাজারের বেশি পর্যটক এখনও আটকে রয়েেছেন। প্রতিকূল আবহাওয়ায় ব্যহত হচ্ছে উদ্ধারকাজ। আটকদের উদ্ধারে আগেই সিকিম সরকারের সঙ্গে উদ্ধারকাজে হাত লাগিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। এবার চালু করা […]
বালির প্রতিভাবান জাতীয় স্তরের খেলোয়াড় পামেলা অধিকারীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশ তার বন্ধুদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
হাওড়া, ৬ জুলাই:- বালির প্রতিভাবান জাতীয় স্তরের খেলোয়াড় পামেলা অধিকারীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশ তার বন্ধুদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে পামেলার মা ও দিদিকেও। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি এই ঘটনায়। পাশাপাশি পামেলার অ্যান্ড্রয়েড ফোন পরীক্ষা করে দেখা হচ্ছে তার সঙ্গে কাদের কাদের যোগাযোগ ছিল। খেলাধুলায় পামেলা ভালো ছিল। […]








