সোজাসাপটা ডেস্ক,২৪ জানুয়ারি:- বিস্ফোরক চন্দ্র বসু। এবার তিনি সাফ জানিয়ে দিলেন ধর্ম নিরপেক্ষতা নিয়ে দেশজুড়ে এই উদ্বেগ থাকলে তিনি বিজেপিতে নাও থাকতে পারেন। যদিও এর আগে টুইট করে তিনি সি এএ আইনের তীব্র বিরোধিতা করে বলেছিলেন ,”ভারত একটি এমন দেশ যেখানে সব ধর্মের মানুষ সমান ভাবে বসবাস করতে পারে”।আর এবার তিনি আরো বিস্ফোরক হয়ে বলেন নেতাজির আদর্শে চলা রাজনৈতিক পথ থেকে তিনি বিচ্যুত হচ্ছেন।ধর্মনিরপেক্ষতা নিয়ে দেশের যা সামগ্রিক পরিস্থিতি সেই উদ্বেগের সমাধান না হলে তিনি বিজেপিতে থাকবেন কিনা সেটা ভাববার বিষয়। নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রপৌত্র চন্দ্র বসু প্রথমে এই সংশোধনী ও নাগরিকত্ব আইনের পক্ষে থাকলেও পরে জানান ধর্মনিরপেক্ষতার প্রশ্ন আসলে সেখানে নাগরিকত্ব আইনে কিছু পরিবর্তন আনা দরকার। তবে তিনি একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা না বলে তিনি দল ছাড়ার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেবেন না।
Related Articles
বেলুড়ে দম্পতির রহস্য-মৃত্যু। বন্ধ ঘর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেহ উদ্ধার। মহিলা অন্তঃসত্ত্বা ছিলেন। তদন্তে পুলিশ।
হাওড়া,১০ মার্চ :- মঙ্গলবার হোলির দিন সকালে বেলুড়ে একই দড়িতে গলায় ফাঁস লাগিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হল এক তরুণ দম্পতির। স্বামীর দেহ ঝুলছিল সিলিংয়ে। স্ত্রীর দেহ গলায় ফাঁস লাগানো অবস্থায় পড়েছিল ঘরের মেঝেতে। বেলুড়ের আশুতোষ মুখার্জি রোডের তিনতলা বাড়ির দোতলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন নরোত্তম কুনওয়ার সিং (৩০) ও তার স্ত্রী সন্ধ্যা কুমারী সিং (২৮)। […]
নির্মীয়মান বাড়িতে খেলার সময় কুয়োর পাট চাপা পড়ে মৃত্যু সাড়ে তিন বছরের শিশুর।
বাঁকুড়াঃ, ২৭ জানুয়ারি:- আজ দুপুরে বাঁকুড়া শহরের ঈদগা মহল্লায় ঘটে এই মর্মান্তিক দূর্ঘটনা। মৃত শিশুটির নাম আব্দুল আজাদ আনসারী (৩ বছর ৬ মাস)। শিশুটির এখানে মামাবাড়ী। কয়েকদিন আগেই শালতোড়া থেকে সে বাঁকুড়ার ঈদগা মহল্লায় মামাবাড়ীতে আসে। খেলতে,খেলতে একট কংক্রীটের একটি পাট শিশুটির গায়ে পড়ে যায়। শিশুটির আর্তনাদ শুনে স্থানীয় লোকজন ছুটে এসে পাটটি সরিয়ে শিশুটিকে […]
উপসর্গহীন করোনা আক্রান্তদের চিহ্নিত করতে সেন্টিনাল সার্ভে শুরু করতে চলেছে রাজ্য সরকার।
কলকাতা,১৪ আগস্ট:- কোভিডের সম্ভাব্য তৃতীয় ঢেউ মোকাবিলায় উপসর্গহীন করোনা রোগীদের চিহ্নিত করতে রাজ্য সরকার তৃতীয় দফার সেন্টিনেল সার্ভে শুরু করতে চলেছে। এই পর্যায়ে সংক্রমনের শৃংখল ভাঙতে মূলত জ্বর ও শ্বাসকষ্টের মত উপসর্গহীন করোনা রোগীদের ওপর সমীক্ষা চালানো হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। প্রতি জেলার একটি করে হাসপাতাল থেকে নমুনা সংগ্রহ করতে ইতিমধ্যে রাজ্যের […]






