পূর্ব মেদিনীপুর ২৪ শে জানুয়ারি- বৃহস্পতিবার গভীর রাতে নন্দকুমার বাজারে নন্দকুমার থানার ১০০ মিটারের মধ্যেই মোবাইল দোকানের দেওয়াল কেটে প্রায় সাড়ে ২৮ লক্ষ টাকার মোবাইল চুরি। রোজগারের মতো বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যান মালিক ও কর্মচারীরা। মোবাইল দোকানের পেছনের ইটের গাঁথুনি দেওয়াল কেটে চুরি হয়। আজ সকালে মোবাইল দোকান খোলার সময় ঘটনা নজরে আসে। সিসি ক্যামেরায় ধরা পড়েছে ১ জনের ছবি তবে তার মুখ বাঁধা নন্দকুমার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এলাকার ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ। নন্দকুমার থানার ওসি জানিয়েছেন আমরা সিসিটিভি ফুটেজ পেয়েছি ঘটনার তদন্ত আমরা শুরু করেছি।
Related Articles
অশ্বত্থ গাছে ম্যাকাও পাখি দেখতে ভীড়। নজরদারি হাওড়া পুলিশ ও বন দপ্তরের।
হাওড়া, ৪ জুন:- হাওড়ায় ফের বিদেশি অতিথি পাখির আগমন। অশ্বত্থ গাছে ম্যাকাও দেখতে জগাছায় ভীড়। নজরদারি পুলিশ ও বন দফতরের। জগাছা থানার অন্তর্গত গরফা হরিসভাতলা এলাকায় একটি অশ্বত্থ গাছে ম্যাকাও পাখির আগমন ঘটেছে। নীল হলুদ রঙের পূর্ণাঙ্গ ম্যাকাও দেখতে এখন ভীড় জমাচ্ছেন পক্ষীপ্রেমী থেকে সাধারণ মানুষ। স্থানীয়রা জানান, শুক্রবারই পাখিটিকে সেখানে প্রথম দেখা যায়। খবর […]
লকডাউন ভাঙ্গায় তৃণমূলের পথেই বিজেপি – স্বীকারোক্তি দিলীপের।
নদীয়া , ১৫ জুন:- নদিয়ার রানাঘাট বিজেপির পার্টী অফিসে সোমবার এক সাংবাদিক বৈঠক করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে পর্জালোচনার পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে , কোথাও কোথাও আমাদের এমএলকে আটকানোর চেস্টা হচ্ছে। ত্রান বন্টন করতে দেওয়া হচ্ছে না। রাজ্যের পুলিশ দিয়ে বিভিন্ন জায়গায় […]
চাহিদার তুলনায় খেজুরগাছ কমে যাওয়ায় চিন্তার ভাঁজ খেজুর গুড় প্রস্তুতকারী ব্যবসায়ীদের।
নদীয়া,২৪ ডিসেম্বর:- শীতের আমেজ তখনি পরিপূর্ণতা লাভ করে যখন খাদ্য রসিক আপামর বাঙালির পাতে খেজুর গুড়ের তৈরি নলেন গুড়ের পিঠে পায়েস খেজুর গুড়ের রসগোল্লা সহ বিভিন্ন মিষ্টি সাজিয়ে দেওয়া হয়। কিন্তু খোলা বাজারে চাহিদা থাকলেও বাস্তবে সেই খেজুর গুড়ের যোগান দিতে হিমশিম খাচ্ছেন গুড় প্রস্তুতকারী ব্যবসায়ীরা। দিন দিন খেজুর গাছের সংখ্যা কমে যাওয়ায় ও নতুন […]







