হাওড়া , ৫ মার্চ:- “প্রার্থী হিসেবে আর নয় বহিরাগত ব্যক্তিত্ব। আর নয় অরাজনৈতিক লোক। স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবার বালির প্রার্থী হোক।” দলের প্রার্থী ঘোষণার আগে এমনই পোস্টার দেখা গেল হাওড়ার বালি বিধানসভা কেন্দ্র এলাকায়। নিচে লেখা, “বালি কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।” বৃহস্পতিবার রাতে এমনই পোস্টার দেখা যায় বেলুড়ের রঙ্গোলি মলের সামনে। পথচলতি সাধারণ মানুষের চোখে পড়েছে সেই পোস্টার। দলের প্রার্থী ঘোষণার আগেই ওই পোস্টার নজরে আসায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ায়। তবে, কে বা কারা ওই পোস্টার দিয়েছে তা অবশ্য জানা যায়নি।
Related Articles
দ্রব্যমূল্য বৃদ্ধি , হাওড়ায় আন্দোলনে যুব কংগ্রেস।
হাওড়া , ১৩ সেপ্টেম্বর:- আলু, পেঁয়াজ, কাঁচা সবজি সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাওড়ায় এবার পথে নামল যুব কংগ্রেস। রবিবার এই ইস্যুতে বিক্ষোভ সমাবেশ করেন তারা। রাজ্যের খাদ্যমন্ত্রীর কুশপুতুলও এদিন দাহ করা হয়। রবিবার সকালে বেলুড় নতুন বাজারে ওই কর্মসূচি নেওয়া হয়। হাওড়ার বালি কেন্দ্র যুব কংগ্রেস ও আইএনটিইউসি সেবাদলের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম […]
পুরীতে রথাযাত্রা হবে কিনা সিদ্ধান্ত ৪ ঠা মে।
পুরী,২৬ এপ্রিল:- অক্ষয় তৃতীয়ার দিন থেকেই জগন্নাথ দেবের রথ তৈরির কাজ শুরু হয়। কিন্তু এবার তা হলো না, রবিবার অক্ষয় তৃতীয়ায় যাবতীয় অনুষ্ঠান হল শ্রীমন্দিরের ভিতরেই। করোনার ধাক্কায় সব নিয়ম উলোট পালোট হয়ে গেলো পুরীতে।এই অবস্থায় আদৌ রথযাত্রা হবে কিনা তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। পুরীর জগন্নাথ এবার রথে চড়ে মাসির বাড়ি যাবে কিনা […]
বৈদ্যবাটিতে পানীয় জলের কলে তালা , দুর্ভোগে এলাকাবাসী।
হুগলি, ২৪ অক্টোবর:- জলই জীবন, এই কথাটা চরম সত্যি। কিন্তু জলই যন্ত্রণা হবে এমনটা মানুষ ভাবেনি। বৈদ্যবাটী পৌরসভার পক্ষ থেকে ১ নম্বর ওয়ার্ডের মরাদান এলাকার জিটি রোডের পাশে বসানো হয় পানীয় জলের টাইম কল। পথ চলতি মানুষ এবং স্থানীয় ব্যবসায়ীদের সুবিধার্থে। এতদিন দেখা গেছে দোকানে তালা পরে, কারখানায় তালা পরতে। কিন্তু অভিনব ভাবে টাইম কলে […]







