হুগলি , ৪ মার্চ:- গোঘাটের বেতমনি মল্লিক পাড়া এলাকায় এক গৃহবধুর গলা কাটা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। গৃহবধুর নাম পূর্নিমা মল্লিক। গতকাল রাতে স্বামী-স্ত্রী একঘরে ছিলো। আজ সকালে স্ত্রীর গলা কাটা দেহ এবং স্বামী জগন্নাথ মল্লিককে হাত কাটা এবং দেহ ক্ষত বিক্ষত অবস্থায় উদ্ধার হয়। তাদের একটি ৫বছরের শিশু কন্যা বর্তমান। কি কারণে এমন ঘটনা ঘটলো, তা তদন্তে নেমেছে গোঘাট থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, জগন্নাথ মল্লিক দিল্লীতে কাজ করতেন। বাড়ী ফিরেছেন দিন ১৫আগে। পাড়া পড়শিদের অনুমান স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তির কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে। স্বামী জগন্নাথ মল্লিককে ক্ষত-বিক্ষত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য আরামবাগ হাসপাতালে পাঠানো হয়েছে।
Related Articles
আগামীকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠক হবে ভার্চুয়ালি।
কলকাতা, ৫ জানুয়ারি:- রাজ্যে করোনা সংক্রমণের লাগাতার ঊর্ধ্বগতির প্রেক্ষিতে আগামীকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠক হবে ভার্চুয়াল। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, সহ কয়েকজন শীর্ষ আধিকারিক বৈঠকে সশরীরে উপস্থিত থাকবেন। এছাড়া, কলকাতার কাছাকাছি কয়েকজন মন্ত্রীরা থাকবেন। বাকি সব মন্ত্রীই থাকবেন ভার্চুয়ালি। উল্লেখ্য, এর আগে করোনার দ্বিতীয় ঢেউ চলার সময় এইভাবেই ভার্চুয়ালি […]
‘তোলাবাজ ভাইপো’র পাশাপাশি এবার শুভেন্দুর নিশানায় ‘ম্যাডাম নারুলা’ দুর্নীতি প্রসঙ্গে তীব্র আক্রমণ তৃমমূলকে
দক্ষিণ ২৪ পরগনা, ২ ফেব্রুয়ারি:- দল এবং সরকারের দুর্নীতি প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কে দায়ী করে ফের একবার চড়া ভাষায় আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের সভায় এসে অভিষেককে নাম না করে তীব্র আক্রমণ করেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া এই নেতা। নাম না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘রানি মৌমাছি’ বলে সম্বোধন […]
প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতিতে একডালিয়া পার্কে তার আবক্ষ মূর্তির উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৪ মার্চ:- রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং কলকাতার মেয়র প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতিতে কলকাতা পুরসভার ৬৮ নম্বর ওয়ার্ডের একডালিয়া পার্কে তাঁর এক আবক্ষমূর্তির উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রয়াত মন্ত্রীর জন্মদিনে এই উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর স্মৃতিচারণ করতে গিয়ে মুখ্যমন্ত্রী কিছুটা আবেগ প্রবম হয়ে পড়েন। মুখ্যমন্ত্রী জানান সুব্রত মুখোপাধ্যায়ের হাত ধরেই তাঁর রাজনীতিতে পদার্পণ […]








