কলকাতা , ৪ মার্চ:- রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের কাজে ব্যবহার করা যাবে না বলে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব সমস্ত জেলার নির্বাচনী আধিকারিকদের চিঠি দিয়ে এই নির্দেশ দিয়েছেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে এ ব্যাপারে কোন নির্দেশ না থাকায় বহু জেলাতেই চুক্তির ভিত্তিতে নিযুক্ত রাজ্য সরকারি কর্মীদের ইতিমধ্যেই ভোটের কাজের জন্য প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। পোলিং অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে। ওই সব কর্মীদের ভোটের কাজ থেকে সরিয়ে দেয়া হলে ভোট কর্মী সংখ্যায় ঘাটতি হতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের কাজে না ব্যবহার করার জন্য বিজেপিসহ বিরোধীরা বহুদিন ধরেই নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছে।
Related Articles
তৃনমূল অফিস গুঁড়িয়ে দিলো জেসিবি, দাঁড়িয়ে থেকে উচ্ছেদ কোন্নগরের পুরপ্রধানের।
হুগলি, ৮ আগস্ট:- জি টি রোডের যানজট এড়াতে রাতেই চলল উচ্ছেদ অভিযান।বাদ গেলো না শাসক দলের অফিস।কোন্নগর বাগখাল জিটি রোড সংলগ্ন এলাকা থেকে শুরু হয় জি টি রোডের দুই ধারে অবৈধভাবে জবরদখলকারী হকার উচ্ছেদ হল বুধবার রাতে।বহু দোকান ভেঙে দেওয়া হয়। কেন দিনে না করে রাতের অন্ধকারে এই কাজ? কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস জানান, […]
অবসরের পর এবার কোচের ভূমিকায় ওয়াসিম জাফর।
স্পোর্টস ডেস্ক , ২৪ জুন:- আসন্ন মরশুমের জন্য উত্তরাখন্ড ক্রিকেট দলের কোচ নিযুক্ত হলেন জাতীয় দলের প্রাক্তন ওপেনার তথা ঘরোয়া ক্রিকেটের প্রাক্তন কিংবদন্তি ব্যাটসম্যান ওয়াসিম জাফর। পিটিআই’কে দেওয়া সাক্ষাৎকারে উত্তরাখন্ড ক্রিকেট দলের হয়ে তাঁর এক বছরের চুক্তির কথা নিশ্চিত করেছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৯ হাজারেরও বেশি রানের মালিক। উল্লেখ্য, গত মরশুম শেষে দীর্ঘ দু’দশকেরও বেশি […]
নাড্ডার চ্যালেঞ্জের পাল্টা জবাব অভিষেকের।
কলকাতা, ১২ ফেব্রুয়ারি:- তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি ও সন্ত্রাস প্রশ্নে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার চ্যালেঞ্জের পাল্টা জবাব দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, ‘ইডি-সিবিআইকে দিয়ে তৃণমূলকে আটকানো যাবে না।’ এদিনের বিজেপির সভার ভাষণ দিতে গিয়ে নরেন্দ্র মোদীর একাধিক প্যাকেজের কথা মনে করিয়ে দিয়েছেন নাড্ডা। অভিষেক বিজেপির সর্বভারতীয় […]








