হাওড়া , ৪ মার্চ:- হাওড়া থানার অন্তর্গত হাট লেন ও রামেশ্বর মালিয়া লেন এলাকায় গত ২ দিনে পৃথক দুটি চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, হাট লেনের একটি মোবাইল ফোনের দোকানে বুধবার রাতে চুরি হয় নগদ সহ বেশ কিছু দামি মোবাইল। দোকান মালিক কৃষ্ণ প্রসাদ সকালে ঘটনার কথা জানতে পারেন। তাঁর অভিযোগ, ঘটনাটি ঘটে রাত দুটো থেকে তিনটের মধ্যে। নগদ প্রায় ৩০ হাজার টাকা সহ বেশ কিছু ফোর-জি মোবাইল হ্যান্ডসেট দোকান থেকে চুরি হয়। এই ঘটনায় হাওড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমেছে হাওড়া থানার পুলিশ। অন্যদিকে, হাওড়া থানার অন্তর্গত রামেশ্বর মালিয়া লেনের একটি মন্দিরেও গত মঙ্গলবার রাতে চুরির ঘটনা ঘটে। জানা গেছে, বাবা লোকনাথ শিব মন্দিরে চুরি হয়। ওই এলাকার সিসিটিভি পরীক্ষা করে দেখা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে।
Related Articles
তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভে মহিলারা, সন্দেশখালির ছায়া হাওড়ায়।
হাওড়া, ২৪ ফেব্রুয়ারি:- সন্দেশখালি-কাণ্ডের ছায়া এবার হাওড়ায়। বালিতে প্রায় পাঁচ মাস আগের একটি রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে শনিবার এক তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করেন এলাকার মহিলারা। এই নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায়। এলাকায় ফের সন্ত্রাসের আবহ তৈরি হয়েছে বলে অভিযোগ করেন তারা। শনিবার ঘটনাটি ঘটেছে বালির নিশ্চিন্দা থানা এলাকার কালীতলায়। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ […]
চার রাজ্য থেকে বিমান পথে এরাজ্যে ঢুকতে চাইলে থাকতে হবে করোনা নেগেটিভ রিপোর্ট।
কলকাতা, ২৪ ফেব্রুয়ারি:- কেরল, কর্ণাটক, তেলেঙ্গানা ও মহারাষ্ট্র থেকে বিমান পথে এ রাজ্যে কোনও যাত্রী ঢুকতে চাইলে, সঙ্গে থাকতে হবে আরটিপিসিআর–এ করা করোনা নেগেটিভ রিপোর্ট। এ রাজ্যে রওনা হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে এই পরীক্ষা করাতে হবে। এই সিদ্ধান্ত ২৭ ফেব্রুয়ারি দুপুর ১২ টা থেকে কার্যকরী হবে। বুধবার কেন্দ্রে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সচিব পি এস […]
কলকাতাকে জমা জলের হাত থেকে বাঁচাতে খাল সংস্কারের কাজ শীঘ্রই।
কলকাতা, ১৩ মার্চ:- বর্ষায় কলকাতা ও সন্নিহিত এলাকায় জল জমার সমস্যা নিরসনে রাজ্যের সেচ দফতর এই এলাকার ১৪ টি নিকাশি খাল পলিমুক্ত করার কাজ করছে।সেচ, পুরো নগরোন্নয়ন দপ্তর কলকাতা পুরসভার সহায়তায় কলকাতাকে জমা জলের সমস্যা থেকে মুক্ত করতে একটি মাস্টার প্ল্যান তৈরি করেছে। তারই অঙ্গ হিসেবে নিকাশে খালগুলির সংস্কারের কাজ চলছে। ইতিমধ্যেই ওই কাজের ৮০ […]








