কলকাতা , ২ মার্চ:- রাজ্যের ১২৪ টি পুরসভা ও ৭ টি কর্পোরেশনের যেগুলির মেয়াদ শেষ হয়ে গেছে সেই সব পুরসভায় নিয়ুক্ত প্রশাসকরা পুরসভার অফিসকে রাজনৈতিক কাজে ব্যাবহার করছে বলে অভিযোগ বিজেপির। আজ এ ব্যাপারে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবকে অভিযোগ জানালেন রাজ্য বিজেপির এক প্রতিনীধিরা। আজ বিজেপি নেতা মুকুল রায়, রাজ্যসভার সাংসদ স্বপন দাসগুপ্ত সহ বিজেপির এক প্রতিনীধি দল নির্বাচন কমিশনের অফিসে আসেন। মুকুল রায় বলেন,পুরসভা গুলিতে সরকারি আধিকারিকরা থাকতে পারে। কিন্তু রাজনৈতিক ভাবে নিয়ুক্তরা কেন থাকবে। এ ব্যাপারে কমিশনকে হস্তক্ষেপের দাবী জানানো হয়েছে। একইভাবে ওয়ার্ড অফিস গুলিকেও রাজনৈতিক কাজে ব্যাবহার করা হচ্ছে বলে তার অভিযোগ। এ ব্যাপারেও প্রশাসনের হস্তক্ষেপ দাবী করা হয়েছে।
Related Articles
রাজ্যসভার ভোটে অংশ নিতে পারবেন জেল বন্দি তিন বিধায়ক।
কলকাতা, ৩০ জুন:- আসন্ন রাজ্যসভার নির্বাচনে যদি শেষ মুহূর্তে ভোটাভুটি হয় তবে তাতে অংশ নিতে পারবেন এই মুহূর্তে জেলবন্দি তিন বিধায়ক। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য এবং জীবন কৃষ্ণ সাহা। আইন অনুযায়ী তাঁদের যেহেতু বিধায়ক পদ খারিজ হয়নি, কেবল জেল বন্দি আছেন, ফলে বিধানসভায় […]
হুগলির প্রশাসনিক স্তরেও রদবদল।
হুগলি, ১১ সেপ্টেম্বর:- পঞ্চায়েত ভোট মিটেছে লোকসভা ভোট আর কয়েকমাস পর। তার আগেই রদবদল হল হুগলি জেলা প্রশাসনের। হুগলির জেলাশাসক পি দীপাপ প্রিয়া কে বদলি করা হল হাওড় জেলাশাসক পদে। তার জায়গায় হুগলির জেলাশাসক হয়ে আসছেন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য। ২০১৯ সাল থেকে হুগলির জেলা শাসকের দায়িত্ব সামলেছেন দীপাপ প্রিয়া। ১২ই সেপ্টেম্বর নবান্ন থেকে এক […]
গাছ কেটে কাঠ চুরি রুখতে ৭০ টি টাস্ক ফোর্স গড়ে তোলার পরিকল্পনা বন দপ্তরের।
কলকাতা, ৬ আগস্ট:- বনদপ্তর জঙ্গলের ভিতরে নদী থেকে পাথর চুরি বন্ধ করতে বিশেষ টাস্কফোর্স গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। বনদপ্তর সূত্রে জানা গেছে,শুধুমাত্র উত্তরবঙ্গে এই টাস্কফোর্স গড়ে তোলা হবে। মোট সত্তরটি টাস্কফোর্স গঠিত হবে এবং প্রতিটি বাহিনীতে পাঁচজন করে সদস্য থাকবেন। এছাড়া গাছ কেটে কাঠ চুরি রুখতে এখন থেকে নতুন যে গাছ লাগানো হবে প্রত্যেকটি গাছে […]









