কলকাতা , ২ মার্চ:- চলতি সপ্তাহে আরোও ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। ১২৫ কোম্পানীর মধ্যে ১১৮ কোম্পানি ইতিমধ্যেই রাজ্যে এসেছে। রাজ্যের বিরোধী দলগুলি নির্বাচন কমিশনকে আবেদন করেছিল যে বিধানসভা নির্বাচন কোনভাবেই যাতে রাজ্য পুলিশ দিয়ে না করানো হয়। কারণ রাজ্য পুলিশ এর ওপর বিরোধী দলগুলির কোনরকম ভরসা নেই, তারা বারবার রাজ্য পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন। গত লোকসভা নির্বাচনে রাজ্যে এসেছিল ৭৪৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এ বছরে রাজ্যের তরফ থেকে চাওয়া হয়েছিল ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন সূত্রে খবর রাজ্যের বিধানসভা নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করার জন্য যা ব্যবস্থা নেওয়ার কমিশন নেবে। ধাপে ধাপে কেন্দ্রীয় বাহিনীর রাজ্যে আসবে এবং সেই সংখ্যাটা হাজার কোম্পানিও ছাড়িয়ে যেতে পারে।
Related Articles
চাকরি থেকে অবসর নিলেও পুলিশ নিয়োগ বোর্ডের চেয়ারম্যান থাকছেন বীরেন্দ্র।
কলকাতা, ১ সেপ্টেম্বর:- রাজ্য সরকার সদ্য অবসর নেওয়া রাজ্য পুলিশের মহানির্দেশক বীরেন্দ্র কে আগামী দু’বছরের জন্য রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে। আগামী দু’বছরের জন্য তাকে ওই পদে নিয়োগ করা হয়েছে।উল্লেখ্য গত মাস থেকেই তিনি রাজ্য পুলিশ নিয়োগ বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার চাকরি থেকে অবসর নিলেও পুলিশ নিয়োগ বোর্ডের চেয়ারম্যান পদে তিনি […]
সরকারি হসপিটাল ও স্বাস্থ্যকেন্দ্রে বিদ্যুৎ পর্ষদের বকেয়া ৪১ কোটি।
কলকাতা, ২৮ সেপ্টেম্বর:- সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র গুলির বকেয়া বিদ্যুৎ বিল দ্রুত মিটিয়ে দিতে রাজ্যের স্বাস্থ্য দফতর জেলার স্বাস্থ্য অধিকর্তাদের নির্দেশ দিয়েছে। সম্প্রতি রাজ্য বিদ্যুৎ পর্ষদ বকেয়া ৪১ কোটি টাকার বিদ্যুৎ বিল মিটিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে স্বাস্থ্য দফতরকে চিঠি দেয়। তার পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে। জানা গেছে জেলা গুলির মধ্যে […]
হাওড়ার বিষ মদ-কান্ডে মৃত্যু আসলে গণহত্যা। অভিযোগ রাজ্য বিজেপির সভাপতির।
হাওড়া, ২১ জুলাই:- মালিপাঁচঘড়া থানার বিষ মদ-কাণ্ডে অসুস্থদের দেখতে বৃহস্পতিবার দুপুরে হাওড়ার টি এল জয়সোয়াল হাসপাতালে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি কথা বলেন হাসপাতালে ভর্তি থাকা অসুস্থদের সঙ্গে। সেদিন কি ঘটনা ঘটেছিল তা সবিস্তারে জানেন তাঁদের থেকে। এরপর হাসপাতাল সুপারের সঙ্গেও কথা বলেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এটি একটি গণহত্যা। রাজ্য […]









