অঞ্জন চট্টোপাধ্যায়,২৩ জানুয়ারি:- চূড়ান্ত হল ইস্টবেঙ্গলের কোচের নাম ৷ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার ছেড়ে যাওয়া জুতোয় পা গলালেন মারিও রিবেরা। 31 মে পর্যন্ত দলের হেড কোচের দায়িত্ব সামলাবেন তিনি ।আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার শহর ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইস্টবেঙ্গলের তরফে নতুন কোচের নাম ঘোষণা করা হয়। প্রো-লাইসেন্স ডিগ্রিপ্রাপ্ত মারিও রিবেরা কামপেসিনো গত মরসুমে আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার সহকারী হিসেবে কাজ করেছেন। ফলে বর্তমান ইস্টবেঙ্গল দল সম্বন্ধে তিনি জানেন এবং সকলের সঙ্গে পরিচিত । আলেয়ান্দ্রোর স্টাইল অব ফুটবল নিয়েও ওয়াকিবহাল তিনি ।
তাই নতুন কোচের দায়িত্ব পাওয়ার দৌড়ে করিম বেঞ্চারিফা, অ্যাশলে ওয়েস্টউড থাকলেও মারিও রিবেরা অনেকটাই এগিয়ে ছিলেন। কোয়েস কর্তাদের সঙ্গে সম্পর্ক ভালো রিবেরার।মূলত স্পেনের বিভিন্ন ক্লাবে হেড কোচের দায়িত্ব সামলেছেন । ইস্টবেঙ্গলের গত মরসুমের সহকারী কোচের দায়িত্ব সামলালেও আলেয়ান্দ্রোর ছক সাজানোর অন্যতম নেপথ্য কারিগর ছিলেন তিনি । তবে কবে দলের সঙ্গে যোগ দিচ্ছেন তা বলা হয়নি । চেষ্টা করা হচ্ছে চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচর পরেই তাঁকে আনার ৷ তবে পয়লা ফেব্রুয়ারি কল্যাণী স্টেডিয়ামে ডাগ আউটে বসবেন সেটা প্রায় নিশ্চিত ।Related Articles
বার্লিনের আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটন মেলায় অংশ নিচ্ছে পশ্চিমবঙ্গ।
কলকাতা, ৩ মার্চ:- দীর্ঘ বেশ কয়েক বছর পর বার্লিনের আন্তর্জাতিক বানিজ্য ও পর্যটন মেলায় অংশ নিচ্ছে পশ্চিমবঙ্গ। এই মেলাতে সাংস্কৃতিক–পর্যটন ক্ষেত্রে সবচেয়ে আকর্ষণীয় গন্তব্যস্থল হিসেবে পুরস্কৃত হচ্ছে রাজ্য। আন্তর্জাতিক স্তরের একটি পর্যটন সংস্থা এই পুরস্কার দিচ্ছে। বিশ্বের এই বৃহত্তম মেলা শুরু হচ্ছে ৭ মার্চ। চলবে ৯ মার্চ পর্যন্ত। বার্লিনে ৮ মার্চ রাজ্যের হয়ে এই পুরস্কার […]
ডার্বির আগে ইস্ট-মোহনবাগানে মারাদোনা
প্রসেনজিৎ মাহাতো , ২৭ নভেম্বর:- ডার্বির আগে মারাদোনার মৃত্যুতে ভেঙে পড়েছে দুই প্রধান। এটিকে মোহনবাগান কোচ খেলেছেন মারোদানোর বিরুদ্ধে। এসসি ইস্টবেঙ্গল কোচের কাছে সেরার সেরা মারাদোনাই। ইন্সস্টাগ্রামে ক্যাম্প ন্যু–তে মারাদোনার সঙ্গে একটি সাদা–কালো ছবি পোস্ট করে হাবাস লিখেছেন,‘রঙিন অথবা সাদা–কালো যা–ই হোক। তোমার বিরদ্ধে খেলা কিংবা তোমার খেলা দেখা—উভয়ই আনন্দ দেয়।’ টুইটারে মারাদোনার সঙ্গে দুটি […]
আইপিএল-এর জন্য এশিয়া কাপ বাতিল নয়, জানাল পাকিস্তান।
স্পোর্টস ডেস্ক , ২৪ জুন:- আইপিএল-কে জায়গা দিতে এশিয়া কাপের সূচিতে বদল কিংবা টুর্নামেন্ট বন্ধ করে দেওয়া কোনও প্রশ্নই ওঠে না বলে সাফ জানিয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। হয় শ্রীলঙ্কা নয় সৌদি আরবে এশিয়া কাপ হবে বলে দাবি করেছে পিসিবি-র সিইও ওয়াসিম খান। যদিও টুর্নামেন্টের আয়োজক নির্বাচন নিয়ে এক তরফা এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে দু-কথা শোনাতে […]









