হাওড়া , ১ মার্চ:- বিজেপি-র পরিবর্তন যাত্রার আজ হাওড়া সদর এলাকায় দ্বিতীয় দিন। গতকাল রবিবার যেখানে শেষ হয়, সেই দানেশ শেখ লেন থেকে সোমবার সকালে পরিবর্তন যাত্রা শুরু হয়। সূচনা করেন দলের জেলা সদর সভাপতি সুরজিৎ সাহা। উপস্থিত রয়েছেন বিজেপি নেতা ডাঃ রথীন চক্রবর্তী, বিধায়ক বৈশালী ডালমিয়া সহ অন্যান্যরা। এদিন সকালে দানেশ শেখ লেন হয়ে পরিবর্তন যাত্রা আন্দুল রোড ধরে মন্দিরতলা হয়ে ড্রেনেজ ক্যানেল রোডের বেলেপোলে এসে পৌঁছায়। সেখানে সম্বর্দ্ধনা মঞ্চ থেকে সম্বর্দ্ধনা দেওয়া হয়। এরপর ওই পরিবর্তন যাত্রা নতুন রাস্তা মোড়, কদমতলা, পাওয়ার হাউস মোড় হয়ে জেলা সদর অফিসে পৌঁছানোর কথা। সেখান থেকে উওর হাওড়া, বেলুড়, বালি হয়ে বালিখাল যাবে পরিবর্তন যাত্রা র্যালি। দক্ষিণ হাওড়া, শিবপুর, মধ্য হাওড়া, উত্তর হাওড়া, বালি বিধানসভা এলাকার বিভিন্ন এলাকা ঘুরে পরিবর্তন যাত্রা পৌঁছবে বালিখাল।
Related Articles
যাত্রা শুরু করল ইস্ট-ওয়েস্ট মেট্রো, উদ্বোধনে রেলমন্ত্রী, দায়িত্ব বাড়ল বাবুল সুপ্রিয়র।
প্রদীপ সাঁতরা,১৪ ফেব্রুয়ারি:- অবশেষে যাত্রা শুরু কল ইস্ট ওয়েস্ট মেট্রো। নতুন বছরে নতুন উপহার পেলেল রাজ্যবাসী। সেক্টর ফাইভে ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। ছিলেন সাসংদ বাবুল সুপ্রিয় এবং রেলের পদস্থ আধিকারিকরা। বৃহস্পতিবার সন্ধ্যেয় উদ্বোধন করেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। সেক্টর ফাইফ থেকে প্রথম মেট্রোটি যাত্রা শুরু করে। প্রথম পর্যায়ে সল্টলেক স্টেডিয়াম পর্যন্তই চলাচল […]
মাসের শেষ দিনে এবার থেকে মিলবে না রেশন , জানিয়ে দিল খাদ্য দপ্তর।
কলকাতা, ২০ জুলাই:- মাসের শেষ দিনে এবার থেকে আর রেশন বিলি হবে না। সোমবার তাদের এই নতুন সিদ্ধান্তের কথা রাজ্য ও জেলায় দপ্তরের সমস্ত স্তরে নির্দেশের আকারে জানিয়ে দিল খাদ্যদপ্তর। জুলাই মাস থেকেই কার্যকর হচ্ছে এই সিদ্ধান্ত। কিন্তু কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিল রাজ্য? কারণ হিসাবে তাদের বক্তব্য, প্রতি মাসে কত গ্রাহক রেশন নিলেন, তার […]
লকডাউন চলছে হাওড়া জেলাতেও। বাজারে এখনও ক্রেতাদের উপচে পড়ছে ভীড়। রাস্তায় পুলিশের মাইকিং।
হাওড়া,২৪ মার্চ:- করোনা সতর্কতা হিসাবে হাওড়া জেলাতেও লকডাউন শুরু হয়েছে সোমবার বিকেল ৫টা থেকে। বন্ধ করা হয়েছে বাস, ট্যাক্সি, অটো, টোটো সহ সব ধরনের গণপরিবহন। বন্ধ করা হয়েছে দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, অফিস, কারখানা, গুদাম। সকলকে প্রশাসনের তরফ থেকে বারবার অনুরোধ করা হচ্ছে যেন সকলে জমায়েত এড়িয়ে চলেন। ঘরবন্দি থেকে সরকারি নির্দেশ মেনে চলেন। কিন্তু […]






