হাওড়া,২৩ জানুয়ারি:- হাওড়ার পিলখানাতেও শুরু হয়েছে সিএএ, এনআরসি-এর বিরুদ্ধে লাগাতার ধর্না আন্দোলন। এখানকার ধর্না মঞ্চ এখন যেন এক টুকরো শাহীনবাগের আকার নিয়েছে। গত ১৭ তারিখ থেকে জি টি রোডের ধারে এখানে রাতভর মঞ্চ বেঁধে চলছে লাগাতার ধর্না প্রদর্শন। সকাল থেকে রাত অবধি তারা সিএএ, এনআরসি এবং এনপিআর এর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনে অংশ নিয়েছেন। সামিল হয়েছেন এলাকার মহিলা ও শিশুরাও। হাততালির সঙ্গে মহিলারা ডাফলি বাজিয়ে মুর্হুমুর্হু শ্লোগান দিয়ে চলেছেন। শ্লোগান উঠেছে হল্লা বোল সিএএ, হল্লা বোল এনআরসি,
হল্লা বোল এনপিআর। জানুয়ারির শীতের ঠান্ডাকে উপেক্ষা করেই এখন বাড়ির সব কাজ ফেলে সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা খোলা আকাশের নিচে বিক্ষোভ প্রদর্শন করছেন। বয়স্কা মহিলা থেকে শুরু করে শিশু কোলে মায়েদের মঞ্চে অথবা রাস্তায় বসে বিক্ষোভে সামিল হতে দেখা যাচ্ছে। প্রায় এক হপ্তা হতে চলল যত দিন যাচ্ছে তত বেশি মানুষ এই ধর্না মঞ্চে এসে ভিড় জমাচ্ছেন। সিএএ, এনআরসি বিরোধী আন্দোলনে সামিল হচ্ছেন। যতদিন না পর্যন্ত এই কালা কানুন সিএএ এবং এনআরসি প্রত্যাহার করা হচ্ছে ততদিন আন্দোলন চলবে বলে এরা হুমকি দিয়েছেন। তাদের দাবি অবিলম্বে কেন্দ্রীয় সরকার দেশের বিভিন্ন প্রান্তের বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসুক যাতে এর থেকে সমাধান সূত্র বেরিয়ে আসে।Related Articles
হাওড়ায় ফের বহুতলে আগুন।
হাওড়া , ১১ জুন:- হাওড়া নেতাজি সুভাষ রোডের পর আবারও হাওড়ার বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। এবার অগ্নিকান্ডের ঘটনা ঘটল গোলাবাড়ি থানা এলাকার হরদত চামারিয়া রোডে। শুক্রবার দুপুরে ওই এলাকার একটি বহুতলের সাততলার একটি ফ্ল্যাটের কিচেন রুমে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল সূত্রে […]
১৫ই ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
কলকাতা, ১০ ডিসেম্বর:- আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ঐ দিন বিকাল ৪ টায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠানিক সূচনা হবে এই ফেস্টিভালের। উপস্হিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও অভিতাভ বচ্চন,জয়া বচ্চন ছাড়াও বিশিষ্ট রা।৫৭ টি দেশের ১০৭৮ টি সিনেমা থেকে বেছে ৪২ টি দেশের ১৮৩ সিনেমা প্রদর্শনীতে মনোনিত […]
পানিহাটি থেকে থেকে কলেজ স্কয়ার পর্যন্ত ন্যায়বিচার যাত্রা।
উঃ২৪পরগনা, ১৯ অক্টোবর:- আরজি করের নির্যাতিতা তিলোত্তমার সুবিচারের দাবিতে পানিহাটি বিধানসভার এইচবি টাউন মোড় থেকে পর্যন্ত ন্যায় বিচার যাত্রার সূচনা করলেন তিলোত্তমার বাবা মা। তারা জানালেন ‘আমার মেয়ের জন্য এরা কষ্ট করছে এবং আমাদের দাবি পৌছে দেওয়ার চেষ্টা করছে। আমাদের ভালই লাগছে। এটা একটা শুভ ইঙ্গিত। বিচারের আশায় আমাদের আরো ধৈর্য ধরতে হবে। সিবিআই ও […]








