কলকাতা ,১৮ ফেব্রুয়ারি:- রাজ্যের সামগ্রিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রী আজ সন্ধ্যায় রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন। গতকালের নিমতিতার ঘটনা সহ রাজ্য প্রশাসনের আরও বেশ কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায় এক ঘন্টা আলোচনা হয়েছে বলে রাজ্যপাল জানিয়েছেন। এরপরে রাজ্যপাল এস এস কে এম হাসপাতালে গিয়ে গতকালের ঘটনায় আহত শ্রমমন্ত্রী জাকির হোসেন সহ অন্যান্যদের সঙ্গে দেখা করেন।
Related Articles
রেঁধে খাওয়া উৎসবে শামিল বলাগড়ের প্রায় ১০০ টির বেশি পরিবার।
> হুগলি , ১৯ জানুয়ারি:- হুগলি জেলার বলাগড় বিধানসভার অন্তর্গত দক্ষিণ গোপালপুরে স্থানীয় বাসিন্দারা রীতি মেনে আনুমানিক ২০০ বছরের পুরনো ঐতিহ্যকে ধরে রেখেছে মা রক্ষাকালী পূজার মধ্যে দিয়ে। পুজো দেওয়ার পরে রেঁধে খাওয়া উৎসব হয় সকল স্থানীয় বাসিন্দাদের মধ্যে। প্রায় ১০০ টির বেশি পরিবার এই উৎসবে শামিল হন। আতপ চালের ভাতের পাশাপাশি নানান রকম জিনিস […]
সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকবার্তা মুখ্যমন্ত্রীর ।
কলকাতা, ১৫ ফেব্রুয়ারি:- কিংবদন্তীপ্রতিম সঙ্গীতশিল্পী, অমর সুরসাধিকা সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরতম শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯০ বছর। দশকের পর দশক ধরে তিনি তাঁর অবিস্মরণীয় কণ্ঠমাধুর্যের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন। তাঁর গাওয়া অসংখ্য গান সঙ্গীতপ্রেমীদের পছন্দের তালিকায় আজও শীর্ষে রয়েছে। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১১ সালে’বঙ্গবিভূষণ’, ২০১২ […]
স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের স্মৃতিতে এনসিসি ক্যাডেটরা স্বেচ্ছায় রক্তদান করলেন।
কলকাতা, ২৫ আগস্ট:- দেশের স্বাধীনতা সংগ্রামে নিজের রক্ত দিয়ে যে বীর শহীদরা দেশের মানুষ জন্য নিজের প্রাণের বলি দিয়েছিলেন তাদের স্মৃতিতে এবং তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দিতে পশ্চিমবঙ্গ ও সিকিম এনসিসি ডাইরেকটোরেট তরফে কলকাতার এনসিসি ক্লাব হাউস একটি মহৎ প্রচেষ্টা চালানো হয়। এই দিনে দেশেও বাংলাতে মহামারি করোনা কালে রক্তের সংকট দেখা দিয়েছে, রক্তের অভাবে মেটাতে […]







